শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্কঃ এজবাস্টনে মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচে মুখোমুখি পাকিস্তান আর নিউজিল্যান্ড। ম্যাচে টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

স্থানীয় সময় সকাল ১০.৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিট) টস হওয়ার কথা থাকলেও ভেজা আউটফিল্ডের কারণে সেটা হয়নি। আধা ঘন্টা দেরিতে টস হয়েছে।

ম্যাচও এক ঘন্টা পিছিয়েছে। বাংলাদেশ সময় বিকেল ৪.৩০ মিনিটে দুই দল মাঠে নামবে। তবে ম্যাচ দেরিতে শুরু হলেও ওভার কাটা হবে না। নতুন করে বৃষ্টি শুরু না হলে দুই দলই পুরো ৫০ ওভার করে পাবে।