,

আজ পাকিস্তানের বাঁচা-মরার লড়াই

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। বুধবার বার্মিংহামে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। দেখাবে স্টার স্পোর্টস, বিটিভি ও গাজী টিভি।

এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজেয় নিউজিল্যান্ড। আর সেই দুর্দান্ত দলটির বিপক্ষেই খেলতে নামছে ধুঁকতে থাকা পাকিস্তান। যাদের ৬ ম্যাচে জয় মাত্র দুটিতে। ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় জয়ের খোঁজে রয়েছে কিউইদের বিপক্ষে। সেমির আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচেও জয় চাই পাকিস্তানের। আবার কিউইরা রয়েছে সেমিফাইনালের পথেই। আজ জিতলেই তা নিশ্চিত হয়ে যেতে পারে। তবে বিশ্বকাপে এই পাকিস্তানের বিপক্ষে কিউইদের রেকর্ড খুব একটা ভালো নয়। ৬ ম্যাচের ৪টিতেই জয়ী পাকিস্তান।

পরিসংখ্যান তাদের পক্ষে হলেও এবারের টুর্নামেন্টে অনেকটা রোলার কোস্টারের মতো দেখা যাচ্ছে পাকিস্তানকে। উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও স্বাগতিক ইংল্যান্ডকে তারা হারিয়ে দিয়েছে অপ্রত্যাশিতভাবে। শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়ায় মিলেছে একটি পয়েন্ট, আবার ভারত ও অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়ে ঘুরে দাঁড়িয়েছে প্রোটিয়াদের বিপক্ষে।

এমন উত্থান-পতনের মধ্য দিয়ে তারা ফিরিয়ে আনছে ১৯৯২ বিশ্বকাপের দৃশ্যপটটাই। সেবার এভাবেই লিগ পর্ব পার হয়েছিল তারা। এবারও কি তারা ফিরিয়ে আনবে সেই দৃশ্যপট? উত্তরটা জানা যাবে আজকেই।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর