মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেনমার্কে কনিষ্ঠতম প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে ডেনমার্কে বামপন্থী জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা মেট্টে ফ্রেডেরিকসেন। মঙ্গলবার (২৫ জুন) ফ্রেডেরিকসেন বামপন্থী সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করেন। তিনিই এর নেতৃত্ব দেবেন। এর মধ্য দিয়ে ডেনমার্কের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে নাম লেখালেন ফ্রেডেরিকসেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ৫ জুন ডেনমার্কে অনুষ্ঠিত নির্বাচনে ফ্রেডেরিকসেনের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বাধীন পাঁচটি বামপন্থী দল জয়লাভ করে। এর পরপরই প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন মধ্য-ডানপন্থী নেতা লার্স লোক্কে রাসমুসেন। বিরোধী দলীয় বামপন্থী জোট বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা পেলেও ২০১৫ সালের তুলনায় এবার সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির ভোট কমেছে। এরপরও এটি বড় দল হিসেবে অবস্থান বজায় রেখেছে। তবে এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা কোনও দলেরই ছিল না। জোটবদ্ধভাবে সরকার গঠনের জন্য আলোচনা চলছিলো।

বামপন্থী দলগুলোর মধ্যে জনকল্যাণ ও অভিবাসন প্রশ্নে মতভিন্নতা থাকলেও শেষ পর্যন্ত তারা জোট সরকার গঠনের ব্যাপারে ঐকমত্যে পৌঁছায়। মঙ্গলবার সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা মেট্টে ফ্রেডেরিকসেন বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, তিন সপ্তাহের আলোচনার পর নতুন সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছি আমরা।’

এর মধ্য দিয়ে এ বছর তৃতীয় নর্ডিক দেশ হিসেবে বামপন্থী সরকার গঠন করলো ডেনমার্ক। এর আগে এ বছর ফিনল্যান্ড ও সুইডেনেও সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি ক্ষমতাসীন হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক