,

ধর্ষণে ব্যর্থ হয়ে গাড়ি চাপা দিয়ে দুই নারীকে হত্যা

news-image

নিউজ ডেস্ক।। বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে পিষে মারা হলো বয়স্ক দু’জন দলিত নারীকে। গুরুতর আহত হয়েছেন আরো দু’জন পথচারী। ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরে সোমবার রাতে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগের ভিত্তিতে পুলি‌শ একটি মামলা করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, যে দুই নারীকে পিষে মারা হয়েছে, কিছু দিন আগে তাদেরই পরিবারের এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করেছিল স্থানীয় এক যুবক।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাস্তা দিয়ে হাঁটছিলেন ওই দুই নারী। হঠাৎ করেই একটি গাড়ি পিছন থেকে খুব জোরে এসে তাদের ধাক্কা দেয়। তারা রাস্তায় পড়ে গেলে গাড়িটি তাদের পিষে দিয়ে চলে যায়। ওই সময় রাস্তায় হাঁটছিলেন আরো কয়েক জন। গাড়ির ধাক্কায় তাদের দু’জন গুরুতর জখম হন। এর পরেই এলাকায় ভিড় জমে যায়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কিছু দিন আগে ওই দুই নারীর পরিবারের ২২ বছরের এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করেছিল এলাকারই এক যুবক। কিন্তু তরুণীর বাধায় ব্যর্থ হয় ওই যুবক। তার পর থেকেই ওই দলিত পরিবার টার্গেট হয়ে পড়েছিল যুবকের কাছে।

স্থানীয় এক বাসিন্দার ধারণ করা ভিডিওতে ২২ বছরের ওই তরুণীকে বলতে শোনা যায়, ব্যর্থ হওয়ার পর থেকেই তাকে ও তার পরিবারের সদস্যদের নানাভাবে খুনের হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি, দুই নারীকে পিষে মারার মিনিট কয়েক আগেও ওই তরুণীকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে যুবকের বিরুদ্ধে।

বুলন্দশহরের সিনিয়র পুলিশ কর্মকর্তা অতুল শ্রীবাস্তব বলেছেন, প্রথমে আমরা ভেবেছিলাম ট্রাকের তলায় পড়ে মৃত্যু হয়েছে ওই দুই নারীর। কিন্তু পরে ওই পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হয়, এই ঘটনার সঙ্গে আগের শ্লীলতাহানির ব্যর্থ চেষ্টার যোগসাজশ রয়েছে। এর পর আমরা এফআইআর করেছি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর