বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমি খেলা দেখতে মাঠে গেলেই বাংলাদেশ জিতে’ (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক।। চলছে বিশ্বকাপ ক্রিকেট। সোমবারে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সঙ্গে টাইগার জয়ে বেশ আনন্দেই কাটছে টাইগার সমর্থকদের দিন। বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচটি মাঠে থেকে দেখতে উড়ে গিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস।

যদিও এবার বিশ্বকাপ শুরুর পর থেকেই সেখানে মাঠে থেকে বিশ্বকাপের সব আপডেট জানাতে জিটিভির হয়ে উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা পিয়া জান্নাতুল। সেখানে ফেরদৌসের সঙ্গে সাক্ষাৎ হয় তার। দেন সাক্ষাৎকারও।

বাংলাদেশের খেলা দেখার বিষয়ে দারুন এক অভিজ্ঞতা শেয়ার করেন ঢাকা-কলকাতার জনপ্রিয় এ নয়ক। ফেরদৌস বলেন, ‘মজার বিষয় হচ্ছে আমি আমি মাঠ থেকে কখনও বাংলাদেশকে হারতে দেখিনি। যতবার বাংলাদেশের খেলা দেখতে গিয়েছি ততবার বাংলাদেশ জিতেছে।’

বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ ভারত। বামিংহামের এজবাস্টনে হবে খেলাটি। বাংলাদেশ দলে তার ফেভারিট খেলোয়াড় কে জানতে চাইলে ফেরদৌস বলেন, ‘টিম টাইগারদের প্রত্যেক খেলোয়াড়ই আমার প্রিয়। তবে মাশরাফির সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তামিম ইকবালরা সবাই আমার প্রিয়। বাংলাদেশ টিমের স্প্রিড নিয়ে ফেরদৌস বলেন, দারুন খেলছে বাংলাদেশ। চাপমুক্ত হয়ে খেলতে পারলেই হবে। আমার তো মনে হয়, আমরা চ্যাম্পিয়নও হয়ে যেতে পারি। উৎস: সমকাল।

https://www.youtube.com/watch?v=dRD7Z5Axhbk

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক