,

মরণ কামড় দিবে বাংলাদেশ, সতর্ক করলেন ভারতীয় তারকা

news-image

বিশ্বকাপে একের পর এক চমক দেখিয়েই যাচ্ছে টাইগাররা। প্রোটিয়াদের হারিয়ে স্বপ্নের শুরুর পর হারিয়েছে উইন্ডিজ ও আফগানিস্তানকে। ভয় ধরিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো দলকে। তাইতো এই বাংলাদেশকে নিয়ে ভারতকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বদেশী সাবেক স্পিনার মুরালি কার্তিক।

আফগানিস্তানের বিপক্ষে যে মাঠে বার বার হারের শঙ্কার পর কোন মতে ১১ রানের জয় পেয়েছিল ভারত। একই মাঠে সোমবার আফগানদের হেসে খেলেই ৬২ রানে হারিয়েছে টাইগাররা। এমন পারফরম্যান্সের পর ভারতকে বাংলাদেশের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন মুরালি কার্তিক।

এক ভিডিও বার্তায় কার্তিক বলেন, ‘ক্রিকেটে অদ্ভুত বিষয় ঘটে থাকে। আপনি জানেন না কি হতে যাচ্ছে। যে কোনো কিছুই হতে পারে। বাংলাদেশ ভারতকে মরণ কামড় দেবে সেমিফাইনালে যাওয়ার জন্য।’

তিনি আরো উল্লেখ করেন, ‘বাংলাদেশ এখন উন্নতির পথে। এটাই তাদের প্রেরণা। আর এর আগে বিশ্বকাপে ভারতকে হার‍িয়েছে বাংলাদেশ। আমি বলছি না যে ভারত বিপদে আছে। আমি বলছি ভারতকে সতর্ক থাকত হবে।’

উল্লেখ্য, আগামী ২ জুলাই টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বার্মিংহ্যামের ঐতিহাসিক এজবাস্টনে গড়াবে ম্যাচটি। টাইগারদের মতো মেন ইন ব্লুদের কাছেও বেশ গুরুত্ব পাচ্ছে সেটি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর