মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছোট মুখে বড় কথা : টুইটারে গুলবাদিনকে লজ্জা দিলেন রুবেল!

news-image

বাংলাদেশকে ডুবানোর হুমকি দিয়ে এখন নিজেরাই হাসির পাত্র হয়ে গেছে আফগানিস্তান। গতকাল সোমবার বাংলাদেশের কাছে হেরে মাথা কাটা গেছে গুলবাদিন নাইবের দলের। গুলবাদিনই তো বলেছিলেন, ‘আমরা তো ডুবেছিই, এখন বাংলাদেশকে নিয়েই ডুবব!’ বাংলাদেশকে হেলাফেলা করা মানতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। ক্রিকেটাররাও কি মানতে পেরেছেন? বিশ্বকাপ মিশনে থাকা পেসার রুবেল হোসেন তো টুইটেই অপমান করে দিলেন গুলবাদিনকে!

বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে একটাতেও জিততে পারেনি আফগানিস্তান। ভারতের বিপক্ষে একটু প্রতিদ্বন্দ্বীতা করে অতি আত্মবিশ্বাস পেয়ে বসেছিল তারা। তাদের টার্গেট ছিল, গতকাল বাংলাদেশকে হারিয়ে অন্তত একটি জয় তুলে নেওয়া। এজন্য মোহাম্মদ নবি তো নিজেদেরকেই ‘ফেবারিট’ দাবি করে বসেন। সেমির লড়াইয়ে থাকা বাংলাদেশকে ‘হালকাভাবে নিচ্ছি না’ জাতীয়ও কথা বলেন তিনি। একাকাঠি এগিয়ে অধিনায়ক গুলবাদিন বলেন, তারা তো ডুবেছেই; বাংলাদেশকে নিয়েই ডুববে। কিন্তু বাস্তবে টাইগারদের সামনে পাত্তাই পায়নি আফগানরা।

এরপরেই টাইগার গতি তারকা রুবেল হোসেন টুইটারে গুলবাদিন নাইবকে ট্যাগ করে লিখেছেন, ‘দুঃখিত বন্ধু, আমরা তোমাদের সঙ্গে যাওয়ার জন্য অতটা আগ্রহী না।’ এদিকে গতকাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাওয়ার সময় গুলবাদিনকে দুয়োধ্বনি শুনিয়েছেন স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশি দর্শকরা। বেচারা গুলবাদিন হয়তো এখন আফসোস করছেন। ছোট দল হিসেবে এমন বেমক্কা কথা বলা যে কতটা ভুল; তা নিশ্চয়ই হাড়ে হাড়ে বুঝতে পারছেন তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক