মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুরুর সাথে মিললো না শেষ, ইংল্যান্ডের লক্ষ্য ২৮৬

news-image

অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের জুটিতে দারুণ শুরুর পর মিডল অর্ডারে একটা ধাক্কা খেল অস্ট্রেলিয়া। পরবর্তী ব্যাটসম্যানরা উইকেটে ধরে থেকে সেই ধাক্কাটা কোনো রকমে সামাল দিলেও ত্যাগ করলেন বড় স্কোরের স্বপ্ন। একসময় তিন’শ, সাড়ে তিন’শ রানের সম্ভাবনা জাগানো ইনিংস ৫০ ওভার শেষে থামলো ২৮৫ রানে। এখন ইংল্যান্ডের প্রমাণ করার পালা লক্ষ্যটা বড় ছিলো? না ছোট!

অধিনায়ক অ্যারন ফিঞ্চের দায়িত্বশীল ব্যাটিংয়ে শুরুটা দারুণ হয় অস্ট্রেলিয়ার। ১২৩ রানে প্রথম ও ১৭৩ রানেও দ্বিতীয় উইকেটের পতন হয়। সেই স্কোর ২৫০ রানে পৌঁছাতেই ৬ উইকেট হারিয়ে ফেলে পাঁচবারের বর্ষসেরারা। এরমধ্যে ব্যক্তিগত ১০০ রানে ফেরেন অ্যারন ফিঞ্চ। এরপরই পড়ে যায় অস্ট্রেলিয়ার রানের গতি। এরপর অ্যালেক্স ক্যারির দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভার শেষ করলেও থমকে যায় রানের গতি। ইনিংস থামে ২৮৫ রানে।

এর আগে আজ মঙ্গলবার ইংল্যান্ডের লডসে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান। প্রথমে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। এই জুটিতে আসে ১২৩ রান। ব্যক্তিগত ৫৩ রানে মঈন আলীর বলে রুটের হাতে ক্যাচ দেন ওয়ার্নার। এরপর উসমান খাজার সঙ্গে ফিঞ্চের ৫০ রানের জুটি আরো একধাপ এগিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। দলীয় ১৭৩ রানের মাথায় খাজাকে ফেরান বেন স্টোক।

ছয় ম্যাচে চার জয় ও দুই হারে ইংল্যান্ডের পয়েন্ট ৮। ফেবারিটের তকমা নিয়ে টুর্নামেন্টে আসা দলটির শেষ চার নিশ্চিত না। বিপরীতে অস্ট্রেলিয়া অনেকটাই নির্ভার। ছন্দে থাকা দলটি ছয় ম্যাচে পাঁচটি জয় নিয়ে পেয়ে গেছে ১০ পয়েন্ট। ফলে, সেমিফাইনালে ওঠার পথে অ্যারন ফিঞ্চের দলের আর খুব বেশি বাধা নেই।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক