মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ব্যঙ্গ করে পাকিস্তানি পত্রিকায় কার্টুন!

news-image

টুর্নামেন্টে পাকিস্তানের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছিল আনপ্রেডিক্টেবলরা। কিন্তু পাঁচ ম্যাচ শেষে পাকিস্তানের ঝুলিতে ছিল ওই একটিই জয়। সেমিফাইনালের দৌড় থেকে বলতে গেলে ছিটকেই পড়েছিল সরফরাজ আহমেদের দল।

নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেই দলটিই এখন নতুন করে স্বপ্ন দেখছে। পাকিস্তানের পরের তিন ম্যাচ নিউজিল্যান্ড, আফগানিস্তান আর বাংলাদেশের বিপক্ষে। এই ম্যাচ তিনটি জিততে পারলে সেমিফাইনালে যাওয়ার ভালো সুযোগ থাকবে। সেই লক্ষ্যই এখন ঠিক করেছেন দলটির কোচ মিকি আর্থার। পাকিস্তান কি আসলেই সেটা পারবে?

পাকিস্তানের জনপ্রিয় পত্রিকা ‘দ্য নেশন’ যেমন কার্টুন ছেপেছে, তাতে এই তিন প্রতিপক্ষ অপমানিতই বোধ করতে পারে। কার্টুনে দেখানো হয়েছে, একটি কবর ভেঙে ব্যাট হাতে উঠে দাঁড়িয়েছে পাকিস্তান (সম্ভবত পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ)। সেই ব্যাটের আঘাতে মাটিতে পড়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সামনে আতঙ্কিত চেহারায় দৌড়াচ্ছে নিউজিল্যান্ড, আফগানিস্তান আর বাংলাদেশ।

এই কার্টুন দিয়ে আসলে বোঝানো হয়েছে, হারতে হারতে প্রায় কবরে ঢুকে গিয়েছিল পাকিস্তান। হঠাৎ সেখান থেকে জেগে উঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। এবার সামনে নিউজিল্যান্ড, আফগানিস্তান আর বাংলাদেশ। তারাও এই কবর থেকে উঠা পাকিস্তানকে ভয় পাচ্ছে। যার জন্য দৌড়ে পালাচ্ছে। দেখা যাক, শেষ পর্যন্ত পাকিস্তানের এই স্বপ্ন পূরণ হয় কি না। নাকি টাইগারদের দাপটে উল্টো তারাই দৌড়ে পালায়!

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক