মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯০ কেজি ওজনের ব্যক্তির নিচে চাপা পড়ে ৬০ বছরের বৃদ্ধের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ মৃত্যু যে কার কখন কীভাবে আসে, তা বলা সত্যি মুশকিল। যেমন এই বৃদ্ধ কী কখনও ভেবেছিলেন যে, তার মৃত্যু এমন করুণ হবে! কারও সর্বনাশ, কারও পৌষমাস কথাটি এক্ষেত্রে বোধহয় সবচেয়ে যথাযথ। ভারতের রাজধানী নয়াদিল্লির এই ঘটনা চমকে যাওয়ার মতোই।

উত্তর দিল্লির সরাই রোহিল্লা এলাকায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধ নিজের বাড়ির বাইরে একটি ঠেলাগাড়িতে ঘুমিয়ে ছিলেন। আচমকাই পার্শ্ববর্তী তিনতলা একটি ভবনের ছাদ থেকে ওই বৃদ্ধের ওপর পড়ে গেলেন এক ব্যক্তি।

পড়ে যাওয়া ওই ব্যক্তির নাম রবীন্দ। তার ওজন প্রায় ৯০ কেজি। তিনি যেভাবে তিনতলা থেকে পড়ে যান, তাতে বড় ধরনের ক্ষতি এমনকি প্রাণও যেতে পারতো তার। কিন্তু যা হলো তা অত্যন্ত বিস্ময়কর; রবীন্দ সামান্য চোট পেয়েছেন। কিন্তু তিনি যে ব্যক্তির ওপর পড়েছেন সেই ৬০ বছরের বৃদ্ধ মারা গেছেন।

পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে রবীন্দ জানিয়েছেন, রাতে ছাদের ধারে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন তিনি। আচমকাই পা পিছলে নিচে ঠেলাগাড়ির ওপর শুয়ে থাকা এক বৃদ্ধের ওপর পড়ে যান তিনি। এতে সঙ্গে সঙ্গে মারা যান ঠেলাগাড়িতে শুয়ে থাকা ওই বৃদ্ধ।

নিহত বৃদ্ধের নাম মদন লাল। দুর্ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আচমকা প্রবল চাপে তার পাঁজরের হাড় ভেঙে গেছে। এছাড়া শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে মারা গেছেন মদন লাল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক