,

যেখানে অস্ট্রেলিয়া এগিয়ে ইংল্যান্ডের চেয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপে আজ মঙ্গলবার লর্ডসে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকার কাছে ২০ রানে পরাজিত হওয়া ইংল্যান্ড এ ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে। তবে ইতিহাস তাদের বিপক্ষে। এর আগে বিশ্বকাপ মঞ্চে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ সাতবার মুখোমুখি হয়েছে। যার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে পাঁচবার।

নিজেদের মাঠে খেলা হওয়ার পরও আজ ইয়ন মরগ্যানের দলই বেশি চাপে থাকবে। কারণ, ছয় ম্যাচে চার ও দুই হারে ইংল্যান্ডের পয়েন্ট এখন আট। ফেবারিটের তকমা নিয়ে টুর্নামেন্টে আসা দলটি এখনো শেষ চার নিশ্চিত করতে পারেনি।

এর চেয়েও বড় ব্যাপার হলো সর্বশেষ ম্যাচে আন্ডারডগ হিসেবে টুর্নামেন্ট খেলতে আসা শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গিয়ে মানসিক ভাবেও খানিকটা বিপর্যস্ত আছে স্বাগতিকরা।

অন্যদিকে, অস্ট্রেলিয়া কিছুটা হলেও নির্ভার। দারুণ ছন্দে থাকা দলটি ছয় ম্যাচে পাঁচটি জয় নিয়ে পেয়ে গেছে ১০ পয়েন্ট। ফলে, সেমিফাইনালে ওঠার পথে অ্যারন ফিঞ্চের দলের আর খুব বেশি বাঁধা নেই।

ম্যাচটাকে চাইলে অ্যাশেজের পূর্ব প্রস্তুতি হিসেবেও দেখতে পারে দু’দল। কারণ এই বিশ্বকাপ শেষেই আগামী আগস্ট থেকে শুরু হবে অ্যাশেজের মহারণ!

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর