বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়া ফিরছেন দেশি চলচ্চিত্রে

news-image

বিনোদন ডেস্ক : ২০১৭-১৮ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে হাবিবুর রহমানের হাবিবের পরিচালনায় নির্মিতব্য ‘অলাতচক্র’ ছবিটি । ছবিটির চিত্রনাট্য করেছেন পরিচালক হাবিব নিজেই।

দীর্ঘদিন ধরেই ‘অলাতচক্র’ ছবিতে জয়া আহসানকে নেওয়ার ব্যাপারে ইচ্ছুক ছিলেন পরিচালক হাবিব। কিন্তু জয়ার সিডিউল না মেলায় তার অভিনয় নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। অবশেষে অনিশ্চয়তা কাটিয়ে ‘অলাতচক্র’ ছবির শুটিংয়ে অংশ নিলেন জয়া।

ছবির পরিচালক হাবিবুর রহমান হাবিব জানিয়েছেন, ‘জয়া আহসান ছবিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। গত ২৩ জুন থেকেই তার শুটিং শুরু হয়েছে।’

এই ছবির মাধ্যমেই দীর্ঘদিন পর আবারও ক্যামেরার সামনে কাজ শুরু করেছেন আরেক গুণী অভিনেতা আহমেদ রুবেল। ২০১৪ সালে সর্বশেষ তার অভিনীত ‘পারাপার’ মুক্তি পায় কলকাতায়। ছবিটি বেশ সাড়াও ফেলে। এরপর থেকেই যেন পর্দা থেকে অন্তরালে চলে যান আহমেদ রুবেল।

আহমদ ছফার আত্মজীবনীমূলক উপন্যাস ‘অলাতচক্র’। যার মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মত চিত্রায়িত হচ্ছে ত্রিমাত্রিক (থ্রিডি) পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। পরিচালকের দাবি, এটিই বাংলাদেশে বাংলা ভাষায় নির্মিতব্য প্রথম ত্রিমাত্রিক (থ্রিডি) ছবি।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক