সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগান অধিনায়ক যা বললেন সাকিব সম্পর্কে

news-image

স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপে আফগানিস্তানের অবস্থাটা একেবারেই শোচনীয়। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে তারা। পয়েন্ট টেবিলেও তাই তাদের অবস্থানটা তলানিতে। আজ (সোমবার) নিজেদের সপ্তম ম্যাচে টাইগারদের কাছে ৬২ রানে হেরেছে আফগানরা।

এই ম্যাচে ব্যাট হাতে ফিফটি ও বল হাতে ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। বল হাতে প্রায় একাই ধ্বস নামিয়েছেন আফগান ব্যাটিং লাইনআপে। ম্যাচ হারের পর বাংলাদেশের ম্যাচ জয়ের কৃতিত্ব সাকিবকে দিয়েছেন আফগান অধিনায়ক গুলবাদিন নায়েবও।

সাকিবের এমন দুর্দান্ত পারফরম্যান্সের ব্যাপারে আফগান অধিনায়ক বলেন, ‘অবশ্যই, শেষ দুইটি ম্যাচে আমরা কঠিন খেলা খেলেছি। আজ ফিল্ডিংয়ে আমরা ৩০-৪০ রান বেশি দিয়েছি। উইকেট ধীরগতির ছিলো, যা স্পিনারদের সহায়তা করেছে। কিন্তু দ্বিতীয় ইনিংসে সেটা আমাদের সহায়তা দেয়নি। তবে সব কৃতিত্ব সাকিবেরই। সেই পার্থক্য গড়ে দিয়েছে।’

বাংলাদেশের কাছে হেরে বাজে এক রেকর্ডেও নাম লিখিয়েছে আফগানিস্তান। ১৯৯২ সালের বিশ্বকাপে ৮ ম্যাচের ৭টিতেই হেরেছিল জিম্বাবুয়ে। যা এতদিন পর্যন্ত এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি হারের রেকর্ড ছিলো। এই বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা ৭ ম্যাচের সবগুলোতে হেরে আফগানিস্তান নাম লিখিয়েছে জিম্বাবুয়ের পাশে। আফগান অধিনায়ক মনে করছেন ইনজুরিই এই টুর্নামেন্টে কাল হয়েছে তাদের জন্য।

তিনি আরও বলেন, ‘নাজিবউল্লাহ খুব জোরে খেলতে পারে। আমাদের মনে হয়েছে ইকরামকে আগে পাঠালে সে সিঙ্গেল নিয়ে ম্যাচটা ধরে রাখতে পারবে। আমার মনে হয় আমরা এই টুর্নামেন্টে কিছু একটা মিস করছি। যথাযথ প্রস্তুতি ছিলো না, সঙ্গে ইনজুরি সমস্যা তো আছেই।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক