সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিন্ন পরিকল্পনা অপুর

news-image

বিনোদন ডেস্ক ।। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বর্তমানে ঢাকার নির্মাতা দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ও কলকাতার সুবীর মণ্ডলের ‘শর্টকাট’ ছবির কাজ করছেন তিনি। দুটি ছবির কাজই শেষ পর্যায়ে রয়েছে। এদিকে সম্প্রতি কলকাতায় নতুন আরেকটি ছবির বিষয়ে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক শেষে ঢাকায় ফিরেছেন অপু বিশ্বাস। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে কি পরিকল্পনা করছেন ঢাকাই ছবির এই সফল নায়িকা- জানতে চাইলে বলেন, এরইমধ্যে বেশ কয়েকটি ছবি নিয়ে কথা হয়েছে। তবে ছবির বাজেট, গল্প সবকিছু মনের মতো না হওয়াতে কাজ করিনি। সম্প্রতি কলকাতায় নতুন একটি ছবি নিয়ে কথা চলছে। এজন্য মাঝে কলকাতায়ও গিয়েছিলাম।

এ ছবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি। ছবিটির সবকিছু নিয়ে ভাবছি। সব ঠিক হলে সকলকে এ নিয়ে জানাতে চাই। আর সামনে ভারতের নামি একটি ফ্যাশন হাউজের ফটোসেশন ও শোরুম উদ্বোধনের কাজে অতিথি হিসেবে এ মাসের শেষদিকে দুবাই যাওয়ার পরিকল্পনা আছে। সেখান থেকে ফিরে আমার পরিবারের সদস্যরা মিলে দেশের বাইরে ঘুরতে যাবো। বিশেষ করে আমার ছেলে আব্রামকে নিয়ে ঈদে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। তাই তাকে এবার সময় দিতে চাই। আর বুঝে শুনে ভালো কিছু কাজের সঙ্গে থাকতে চাই।

এদিকে অপু বিশ্বাস দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবির বাকি কাজ সামনে শেষ করতে চান। তিনি এ প্রসঙ্গে বলেন, ছবির গান ও কয়েকটি দৃশ্যের কাজ বাকি আছে। ছবিটি নিয়ে আমি আশাবাদী। এতে অপু বিশ্বাসের নায়ক হিসেবে বাপ্পি চৌধুরীকে দর্শকরা দেখতে পাবেন। উল্লেখ্য, অপু বিশ্বাস অভিনীত পরিচালক আবদুল মান্নানের ‘পাঙ্কু জামাই’ ছবিটি সবশেষ গত বছর মুক্তি পায়। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাস অভিনয় করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক