সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমর্থকদের উদ্দেশে ভারত-পাকিস্তান ম্যাচের আগে সাকিবের বার্তা

news-image

স্পোর্টস ডেস্ক।। ভারত-পাকিস্তানের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে টাইগার সমর্থকদের উদ্দেশে সাকিব আল হাসান বলেন, ভারত ও পাকিস্তানের বিপক্ষে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করব। সমর্থকদের আমি এটাই বলব, আপনারা আমাদের আগের মতো সমর্থন দিয়ে যাবেন। আশা করছি আপনাদের ভালোবাসা এবং সমর্থন নিয়ে আমরা এগিয়ে যেতে পারব।

সোমবার আফগানিস্তানের বিপক্ষে খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে সাকিব আরও বলেন, ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আমরা আরও এক সপ্তাহ সময় পাব। আশা করছি তার আগেই ছোটখাটো চোটে যারা আছেন তারা সেরে ওঠার সুযোগ পাবেন।

বিশ্বকাপে বিশ্বকে তাকলাগিয়ে দিচ্ছেন সাকিব আল হাসান। ধারাবাহিক পারফরর্ম করে একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

সোমবার ইংল্যান্ডের সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে ৫১ রান করার পাশাপাশি ৫ উইকেট শিকার করে ভেঙেছেন একাধিক রেকর্ড। তার রেকর্ড গড়া ম্যাচে ২৬২ রানের পুঁজি নিয়ে ৬২ রানের জয়ে সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। পরের দুই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। আগামী ২ ও ৫ জুলাই ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচে জিতলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে টাইগারদের সামনে। উৎস: যুগান্তর।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক