,

বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন আন্দ্রে রাসেল

news-image

কাগজে কলমে এবারের বিশ্বকাপে আর কোনো সম্ভাবনাই নেই ওয়েস্ট ইন্ডিজের। ছয় ম্যাচে গেইল-হোল্ডাররা জিতেছে মাত্র একটিতে। সেমিফাইনালে উঠতে হলে শেষ তিনটি ম্যাচে জিতলেও সেটা কাজে আসবে না তাদের। দলটিকে নিয়ে তাই খুব একটা ভাবছেন না ক্রিকেটপ্রেমীরা। এরই মধ্যে আরেকটি খারাপ সংবাদ শুনলো ওয়েস্ট ইন্ডিজ। হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপের পরের তিনটি ম্যাচ খেলা হচ্ছে না তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের।

আন্দ্রে রাসেলের ছিটকে পড়ার খবর নিশ্চিত করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। তার পরিবর্তে দলে ঢুকছেন সুনীল অ্যামব্রিস। বিশ্বকাপের শুরু থেকেই ইনজুরিতে ছিলেন আন্দ্রে রাসেল। চোট উপেক্ষা করেই খেলেছেন গত কয়েকটি ম্যাচ। তবে শেষ পর্যন্ত ইনজুরির বিপক্ষে লড়াইয়ে হারতেই হলো এই অলরাউন্ডারকে।

এবারের বিশ্বকাপে তারকাসমৃদ্ধ দল গড়লেও ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করলেও এরপর টানা হারতে থাকে ক্যারিবীয়রা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা পানিতে ভেসে পাওয়া বাদে চারটি ম্যাচেই পরাজয় দেখেছে জেসন হোল্ডারের দল। আগামী ২৭ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। এ মুহূর্তে উইন্ডিজরা পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করছে তারা।

ভারতের বিপক্ষে ম্যাচে অ্যামব্রিসকে দেখা যেতে পারে। ৬ ম্যাচে ১০৫.৩৩ গড়ে ৩১৬ রান করেছেন এই ব্যাটসম্যান। এবারের বিশ্বকাপে ইনজুরিতে পড়া ক্রিকেটারদের তালিকাটা বেশ লম্বা। দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ, ভারতের শিখর ধাওয়ান ইনজুরির কারণে ছিটকে গেছেন। সেই তালিকায় যোগ হলো আন্দ্রে রাসেলের নাম।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর