মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরএসএস কর্মীর মেয়ে বিয়ে করলেন মুসলিম যুবককে

news-image

তিনি নিজে একজন আরএসএস কর্মী। লাভ জিহাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এলাকায় প্রধান মুখও হয়ে উঠেছিলেন তিনি। অথচ তারই মেয়ে স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়ে বিয়ে করলেন এক মুসলিম যুবককে! ঘটনার জেরে তোলপাড় ভারতের হরিয়ানার যমুনানগর।

কেরলের হাদিয়ার পর এবার বিজেপি শাসিত হরিয়ানায় উঠে এলো ‘লাভ জিহাদ’-এর ঘটনা। আরএসএস কর্মীর ১৯ বছরের মেয়ে– স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়ে বিয়ে করলেন এক মুসলিম যুবককে। ওই আরএসএস কর্মীর নাম কিংবা তার মেয়ের নাম জানা যায়নি। তবে সূত্রের খবর– ধর্মান্তরিত হওয়ার পর কিশোরীর নাম হয়েছে হুমা ইয়ারা। প্রশাসনের কাছে সে তাঁর নিরাপত্তার দাবিও করেছে।

সূত্রের খবর, কিশোরী তার পরিবারকে একটি চিঠি লেখে। বইয়ের ভেতর থেকে ওই চিঠিটি পাওয়া যায়। ওই চিঠিতে সাফ জানানো হয়– সে তার নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে যাচ্ছে। যদিও পরিবার এই বয়ান মানতে নারাজ।

কিশোরীর বাবার অভিযোগ, তিনি লাভ জিহাদের বিরুদ্ধে প্রধান মুখ হওয়াতেই তার মেয়েকে নিশানা করা হয়েছে। ঠিক কীভাবে পরিচয় হলো যুবকের সঙ্গে তার? সূত্রের খবর, ঈদের সময় সৌদি আরব থেকে তাদের পাড়াতে এসেছিলেন ওই যুবক। সেখান থেকেই পরিচয়। তারপর প্রেম ও বিয়ের সিদ্ধান্ত। পরিবারের অভিযোগের পর যুবকের ঘরে তল্লাশি করে পুলিশ। যদিও সেখানে ওই কিশোরীকে পাওয়া যায়নি।

ছাড়ার পাত্র ছিলেন না কিশোরীর বাবাও। শেষ পর্যন্ত সংঘ কর্মী নালিশ জানাতে পৌঁছে যান সর্বোচ্চ নেতৃত্বের কাছে। শেষমেশ রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর খাট্টারের নির্দেশে তদন্ত শুরু করে পুলিশ। তল্লাশি করা হয় এলাহাবাদেও। সেখান থেকেও খালি হাতেই ফিরতে হয় পুলিশকে।
সূত্র : কলম

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক