মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিভোর্সের পরও স্বামীর কাছেই সন্তান চান স্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ স্বামী তার সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছেন। কিন্তু বিচ্ছেদ হওয়ার পর এবার স্ত্রী চাইছেন সাবেক সেই স্বামীর থেকে আরো একটি সন্তান। ৩৫ বছর বয়সী ওই নারী এমন দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।

অদ্ভূত এমন দাবি নিয়ে আদালতের কাছে আবেদন করা ওই নারী ভারতের মহারাষ্ট্র প্রদেশের বাসিন্দা। আদালতকে তিনি বলেছেন, স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে। কিন্তু ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতির মাধ্যমে স্বামীর স্পার্ম নিয়ে মা হতে চান তিনি।

আর তিনি এটি করতে চান নিজের জৈবিক প্রক্রিয়া সাবলীল থাকাকালীন। এই আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। সরাসরি জানিয়ে দেন তাকে ছেডে চলে যাওয়া স্বামীর সন্তানেরই মা হতে চান তিনি। ডিভোর্স হওয়া স্বামীর থেকে এই নিয়ে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চান।

ভারতীয় একটি দৈনিক বলছে, তার এমন দাবি শুনে আদালত জানিয়ে দেন, কেবলমাত্র স্পার্ম ডোনেশনের মাধ্যমেই এটি করা সম্ভব। এ জন্য ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিই উপযুক্ত। ওই নারীর দাবিকে যৌক্তিক আখ্যা দিয়ে আবেদন মেনে নিয়েছেন আদালত। ফলে এবার ওই নারী ইচ্ছে অনুযায়ী মা হতে পারবেন তার সাবেক স্বামীর সন্তানের।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক