মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের নতুন মাইলফলক

news-image

বিশ্বকাপে ধারাবাহিক সফলতা পেয়ে যাচ্ছেন সাকিব। ছয় ইনিংসের পাঁচটিতেই অর্ধশত রানের বেশি করেছেন। পেয়েছেন দুটি সেঞ্চুরি। ইংল্যান্ড বিশ্বকাপের এমন সাফল্যের মধ্যে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই একটি মাইলফলক স্পর্শ করেছেন। বাংলাদেশের প্রথম ও সবমিলিয়ে ১৯তম ব্যাটসম্যান হিসেবে এক হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি।

এছাড়া ওয়ার্নারকে ছাড়িয়ে ফের এই বিশ্বকাপের সেরা রান সংগ্রাহকের জায়গাটা নিয়েছেন নিজের দখলে। তবে এই ম্যাচে ৫১ রান করার পর মুজিব-উর রহমানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাঠ ছাড়তে হলো তাকে।

এর আগে আজ সোমবার ইংল্যান্ডের সাউদাম্পটনের রোজ বোল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক গুলবাদন নায়েব। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা ১০ মিনিট বিলম্ব হয়।

প্রথমে ব্যাট করতে নেমে ২৪ রানে বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয়। মুজিব উর রহমানের বলে হাসমতউল্লাহ শাহিদির হাতে ক্যাচ দেন ব্যাটসম্যান লিটন দাস। এরপর তামিম ইকবালের সঙ্গে যোগ দেন সাকিব আল হাসান। দুজনে মিলে খেলেন ৫৯ রানের একটি জুটি। দলীয় ৮২ রানের মাথায় তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৩৩ রানে মোহাম্মদ নবীর বলে বোল্ড আউট হন এই উদ্বোধনী ব্যাটসম্যান। এবার দলীয় ১৪৩ রানে আউট হলেন সাকিব।

চলতি বিশ্বকাপে এ পর্যন্ত ছয় ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহ ৫ পয়েন্ট। আর আফগানিস্তানের নামের পাশে এখনো কোনো পয়েন্ট যোগ হয়নি। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক