মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবী বললেন, বাংলাদেশের বিপক্ষে আফগানরাই ফেভারিট

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপ আসর থেকে এরইমধ্যে ছিটকে পড়েছে আফগানিস্তান। বাংলাদেশও একই পথে। তার আগে আফগানদের হারালে সেমিফাইনালের জন্য টিকে থাকবে পয়েন্ট তালিকায় ছয় নম্বরে থাকা বাংলাদেশ।

সোমবার সাউদাম্পটনে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। ম্যাচের আগে গণমাধ্যমরা প্রশ্ন করেন
আফগান অল-রাউন্ডার মোহাম্মদ নবীকে -এ ম্যাচে কে ফেভারিট? এক গাল হাসি দিয়ে তিনি বলেন, আফগানিস্তানই ফেভারিট।

ভারতের বিপক্ষে দুই উইকেট নিয়ে ও ৫২ রানের ইনিংস খেলেও দলকে নবী জয় উপহার দিতে পারেননি। টাইগারদের বিপক্ষে নামার আগে তিনি বলেন, বাংলাদেশ শক্তিশালী দল, বিশ্বকাপের মতো আসরে তাদের হালকা ভাবে নেয়ার সুযোগ নেই। এমনকি তারা বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ জিতে এসেছে।

আফগানিস্তান কি শুধু বাংলাদেশকেই লক্ষ্য করে এসেছে না কি আরও কিছু? নবীর লক্ষ্য নিজেদের সেরাটা দেয়া। আলাদা করে কিছু দলকে লক্ষ্য করে বিশ্বকাপে এসেছেন বলেও জানান এই ডান-হাতি অলরাউন্ডার।

‘সব দলই কাউকে না কাউকে টার্গেট করে। আমাদেরও কিছু দলকে নিয়ে পরিকল্পনা তো থাকেই। আমাদেরও তেমন পরিকল্পনা আছে কিছু দলকে নিয়ে। কিন্তু এটা ক্রিকেট। যেখানে প্রতি ম্যাচেই সেরাটা দিতে হয়।

মোহাম্মদ নবীর পরিকল্পনা যেমনই হোক, দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হাশমত উল্লাহ শহিদী তো বলেই দিলেন, আমাদের লক্ষ্য শুধু বাংলাদেশ নয়, সব দল।

তার মতে, শুধু বাংলাদেশকেই আমরা হারানোর টার্গেট করিনি সব দলকেই আমরা একইভাবে দেখছি। আমাদের জন্য সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা যেদিন ভালো ক্রিকেট খেলি সেদিন শুধু বাংলাদেশ নয়, যে কোনো দলকেই হারাতে পারি। এর জন্য নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে।

এর আগে ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমে বাংলাদেশ ১০৫ রানের বিশাল জয় তুলে নিয়েছিল। ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে মোট ৭ বার। চারটিতে জিতেছে বাংলাদেশ, তিনটিতে আফগানিস্তান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক