,

ইংল্যান্ডকে হটিয়ে সেমিফাইনালে যাবে টাইগাররা!

news-image

স্পোর্টস ডেস্কঃ হেডিংলিতে শক্তিধর ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ আসর জমিয়ে তুলেছে শ্রীলঙ্কা। কিন্তু চোয়ালবদ্ধ লড়াইয়ে তুলে নেয়া জয়ে স্বাগতিকদের শেষ পর্যন্ত মাটিতে নামাতে পেরেছে শ্রীলঙ্কা।

শুরু থেকেই উড়ন্ত ইংল্যান্ড পড়ন্ত বিমানের মতো ‘ক্র্যাশ ল্যান্ডিং’ করার পরই বিশ্বকাপটা কঠিন হয়ে গেছে তাদের জন্য। বিশ্বকাপের আগে থেকেই ইংল্যান্ডকে দেখা হচ্ছিল সেমিফাইনালে সম্ভাব্য চার দলের একটি হিসেবে। প্রত্যাশা মিটিয়েই পারফর্ম করছিল ইয়ন মরগানের দল।

কিন্তু লঙ্কানদের কাছে হারের পর সেমিতে ওঠার সমীকরণ তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। বর্তমানে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ইংল্যান্ড। দলটির হাতে রয়েছে আরো তিন ম্যাচ। এই তিন ম্যাচে তাদের প্রতিপক্ষ—ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় দল ভারত আর সবশেষ বিশ্বকাপের রানার্সআপ চরম ধারাবাহিক নিউজিল্যান্ড।

এই তিন ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে ইংল্যান্ডের। রানরেট ভালো থাকায় এর মধ্যে দুটি ম্যাচ জিতলেও নিশ্চিত হতে পারে সেমিফাইনাল। এমনকি একটি ম্যাচ জিতলেও মরগানের দলকে দেখা যেতে পারে শেষ চারে, তবে সে ক্ষেত্রে অন্যান্য ম্যাচের ফল নিজেদের পক্ষে থাকতে হবে।

কিন্তু ইংল্যান্ড তাদের বাকি তিন ম্যাচে জিতলে কোনো সমীকরণের দরকার পড়বে না। কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। যা ইংল্যান্ডের পক্ষে নেই। আর সেটা সেই ১৯৯২ বিশ্বকাপ থেকে। সেবারের সংস্করণ থেকে এ তিন দলের বিপক্ষে সব মিলিয়ে ১০ ম্যাচ খেলে একবারও জিততে পারেনি ইংল্যান্ড। অর্থাৎ গত ২৭ বছরে মোট সাতটি বিশ্বকাপে এ তিন দলকে হারাতে পারেনি তারা।

আর এদিকে বাংলাদেশ যদি তাদের বাকি তিন ম্যাচে জিতে যায়, তাহলে ইংল্যান্ডকে হটিয়ে সেমিতে যাবে মাশরাফি বাহিনী। টাইগারভক্তদের একমাত্র চাওয়া এখন সেটাই।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর