মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্লাসে অন্তরঙ্গ অবস্থায় দুই শিক্ষার্থী, ভিডিও ভাইরাল

news-image

ক্লাসরুমে খুবই ঘনিষ্ঠ অবস্থায় ছিল দুই ছাত্র-ছাত্রী। তা ভিডিও করছিল কয়েকজন। পরে কে বা কারা ভিডিওটি ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর তা ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ওই স্কুলে। ঘটনাটি ঘটেছে ভারতের মগরার একটি স্কুলে।

ভিডিওটিতে দেখা যায়, দুই ছাত্র-ছাত্রী খুবই ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে। সেই দৃশ্য ভিডিও করছে আরো কয়েকজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হতে সময় লাগেনি। একপর্যায়ে অন্য শিক্ষার্থীদের অভিভাবকদেরও চোখে পড়ে তা। গতকাল সকালে অভিভাবকরা একজোট হয়ে স্কুলের সামনে বিক্ষোভ করেন। অভিযুক্ত ছাত্র-ছাত্রীকে বহিষ্কার করারও দাবি তোলা হয়।

স্কুলের প্রধান শিক্ষক জানান, ওই দুই শিক্ষার্থীকে এরইমধ্যে বহিষ্কার করা হয়েছে। তবে, ভবিষ্যতের কথা ভেবে কেবল টেস্ট পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে তাদের। ক্লাস করতে দেওয়া হবে না।

প্রধান শিক্ষক বলেন, আমাদের স্কুল যথেষ্ট ঐতিহ্যবাহী। ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এ ধরনের আচরণ মানা যায় না। প্রত্যেক ক্লাসরুমের বাইরে সিসিটিভি আছে। এবার আমরা ক্লাসরুমের ভেতরেও সিসিটিভি লাগানোর ব্যবস্থা করব।’ স্কুলে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এবং কেউ মোবাইল নিয়ে ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

স্কুলের সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরাও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের কথায়, ‘আমরাও পড়াশোনা করেছি। আমাদের ছেলে-মেয়েরাও পড়ছে। এই ধরনের ঘটনা সামনে আসায় চমকে যাচ্ছি। স্কুল কর্তৃপক্ষকে আরো কঠোর হতে হবে।’ সূত্র : ইটিভি ভারত

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক