মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ আগস্ট পর্যন্ত ওমরাহর ভিসা বন্ধ করছে সৌদি আরব

news-image

ডেস্ক রিপোর্ট।। পবিত্র হজের জন্য এক মাস ওমরাহ ভিসা বন্ধ রাখবে সৌদি সরকার। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১৬ আগস্ট থেকে আবার ওমরা হজ ভিসা চালু হবে। শনিবার এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

সৌদি আরবের ন্যাশনাল কমিটি ফর দ্য হজ অ্যান্ড ওমরাহর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিন বাদি বলেন, ‘এ বছরের ১৬ আগস্ট থেকে চলতি মৌসুমে ওমরাহ পালনের জন্য ভিসার আবেদন গ্রহণ করবে মন্ত্রণালয়। হাজিদের পাঁচ দিনের জন্য এক মাস মেয়াদি ভিসা দেওয়া হবে।’

গত ১৭ জুন থেকে ভিসার আবেদন নেওয়া বন্ধ রেখেছে সৌদি সরকার। সবচেয়ে বেশি ওমরা হজ করেন পাকিস্তানিরা। এরপর শীর্ষে রয়েছেন ইন্দোনেশিয়া, ভারত, মিশর, আলজেরিয়া, ইয়েমেন, তুরস্ক, মালয়েশিয়া, ইরাক ও জর্ডানের মুসলিমরা।

সৌদি সরকার ভিশন-২০৩০ সামনে রেখে ওমরাহ পালনে ইচ্ছুকদের ব্যাপক হারে ভিসা দেওয়া শুরু করেছে। ২০২২ সালের মধ্যে ওমরাহ পালনকারীর সংখ্যা দেড় কোটি ও ২০৩০ সালের মধ্যে তা তিন কোটিতে উন্নীত করার লক্ষ্য রয়েছে সৌদি সরকারের।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক