শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে ঘাম ঝরিয়ে ছাড়ল আফগানিস্তান

news-image

ভারতকে রীতিমতো ঘাম ঝরিয়ে ছাড়ল আফগানিস্তান। ব্যাট-বল দুদিক থেকেই লড়াকু অবস্থানে ছিল বিশ্বকাপের অন্যতম নবীন এই প্রতিপক্ষ। বিরাট কোহলি ও কেদার যাদবের হাফসেঞ্চুরি সত্বেও ভারত ৮ উইকেটে ২২৪ রানের বেশি করতে পারেনি। জবাব দিতে নেমে আফগানিস্তান লড়াই করেছে শেষ পর্যন্ত। তবে ভারতের অভিজ্ঞতার কাছে হার মানতে হয়েছে আফগানদের। এক বল বাকি থাকতেই আফগানিস্তান অলআউট হয়েছে ২১৩ রানে। ১১ রানের জয়ে ভারত তাই কোনোমতো সম্মান রক্ষা করে।