মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টস জিতে ব্যাটিংয়ে ভারত

news-image

স্পোর্টস ডেস্কঃ সাউদাম্পটনের রোজ বোলে আজ কি করবে আফগানিস্তান? এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট ভক্তদের মনে, তখন টস করতে নেমে হারতে হলো আফগান অধিনায়ক গুলবাদিন নাইবকে। টস জিতে প্রথমে ব্যাট করারই সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

আগের ম্যাচে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের সামনে উড়ে যায় আফগানরা। ছক্কা বৃষ্টিতে ৩৯৭ রান করে ইংলিশরা। একা আফগান স্পিনার রশিদ খানকে পিটিয়ে ৯ ওভারে ১১০ রান তোলে ইংলিশরা।

সেই বোলিংয়ের বিপক্ষে আজ শুরুতেই ব্যাটিং করবে ভারতীয়রা। শঙ্কাই জাগছে, আফগান বোলারদের পিটিয়ে কোন রেকর্ডই না আবার করে ফেলে ভারতের ব্যাটসম্যানরা? নাকি ঘুরে দাঁড়িয়ে সম্মানজনক লড়াই করতে পারবে আফগানিস্তান?

একটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে ভারত। ভুবনেশ্বর কুমারের পরিবর্তে দলে ফেরানো হয়েছে পেসার মোহাম্মদ শামিকে। ইনজুরি শঙ্কা থাকলেও বিজয় শঙ্করকেই খেলানো হচ্ছে আজ। দুই পরিবর্তন আফগান দলে। নুর আলি জাদরান এবং দৌলত জাদরানকে বসিয়ে রেখে তারা খেলছে হজরতুল্লাহ জাজাই এবং আফতাব আলমকে।

ভারতীয় একাদশ
লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, কেদার যাদব, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি, ইয়ুজবেন্দ্র চাহাল এবং জসপ্রিত বুমরাহ।

আফগানিস্তান একাদশ
হজরতুল্লাহ জাজাই, গুলবাদিন নাইব (অধিনায়ক), রহমত শাহ, হাশমাতুল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), রশিদ খান, আফতাব আলম, মুজিব-উর রহমান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক