মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ট্রাম্পের বিরুদ্ধে সাংবাদিক ধর্ষণের অভিযোগ

news-image

অনলাইন ডেস্ক : এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাংবাদিক ধর্ষণের অভিযোগ উঠেছে। ব্রিটিশ গণমাধ্যম ট্রেলিগ্রাফ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। তবে ই ডেন ক্যারোল (৭৫) নামের এই মার্কিন নারী সাংবাদিকের অভিযোগকে নিতান্তই ‘গালগল্প’ বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প।

ট্রেলিগ্রাফ জানায়, ২৩ বছর আগে ট্রাম্প ও ক্যারোলের দেখা হয়। ঘটনার দিন পরিচয় বিনিময়ের পর ট্রাম্প ক্যারোলকে জানান তার মডেলিং-এর কথা ভাবা উচিত। পরে তাদের দু’জনের আলাপাচারিতার এক পর্যায়ে ড্রেসিং রুমে জোরপূর্বক ট্রাম্প ক্যারোলকে ধর্ষণ করেন।

অভিযোগের জবাবে ট্রাম্প জানান, ক্যারোলের সঙ্গে কখনো দেখাই হয়নি তার। বইয়ের বিক্রি বাড়াতে ক্যারোল এসব ‘গল্প’ সাজিয়েছেন। ট্রাম্পের বিরুদ্ধে এখন পর্যন্ত এক ডজনেরও বেশি নারী যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। তবে সব অভিযোগই অস্বীকার করেছেন ট্রাম্প।

ট্রেলিগ্রাফ বলছে, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করা নারীদের মধ্যে ক্যারোল ১৬তম। এর আগে অন্তত ১৫জন নারী তার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন। যাদের মধ্য উল্লেখযোগ্য ক্রিস্টিন অ্যান্ডারসন, জিল হার্থ, স্টর্মি ড্যানিয়েলস, জেসিকা লিডস, র‌্যাচেল ক্রুকস, সামার জারভোস, লিসা বয়ানে, জেসিকা ড্রেইক, ক্যাথি হেলার, নিনি লাকসোনেন, কারিনা ভার্জিনিয়া ও টেম্পল ট্যাগার্ট প্রমুখ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক