,

শ্রীলঙ্কার জয় : লাভ হলো বাংলাদেশের!

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে প্রথম চমক উপহার দিয়েছে শ্রীলঙ্কা। হারিয়ে দিয়েছে বিশ্বকাপের অন্যতম ফেভারিট ইংল্যান্ডকে। যে ইংলিশদের দাপুটে ব্যাটিংয়ের কাছে প্রতিপক্ষের বোলারদের জন্য দুঃস্বপ্ন হয় এসেছিল, সেই তাদেরকেই মাত্র ২১২ রানে গুটিয়ে দিয়েছেন মালিঙ্গারা। আর ২০ রানের এই জয়ে নিজেদের পাশাপাশি বাংলাদেশেরও সেমিফাইনালের আশা বাড়িয়ে দিল লঙ্কানরা।

শীর্ষ চারের যে অবস্থা তাতে সেখান থেকে কেউ হারতে হারতে বাদ না পড়লে আদতে বাকিদের কোনো সম্ভাবনা নেই। তাই শ্রীলঙ্কার জয় বাংলাদেশের জন্য ইতিবাচক।কীভাবে?

ইংল্যান্ডকে হারিয়ে দেওয়ায় ৬ ম্যাচ শেষে শ্রীলঙ্কার পয়েন্ট এখন ৬। ফলে তাদের জায়গা ছেড়ে দিয়ে বাংলাদেশকে এক ধাপ নিচে ষষ্ঠ স্থানে নেমে যেতে হয়েছে। বাংলাদেশের পয়েন্ট ৬ ম্যাচে ৫। হিসেবে সেমির আশা আসলে শ্রীলঙ্কারই বেশি। কিন্তু তাদের শেষ তিন ম্যাচ দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে। অন্যদিকে বাংলাদেশের তিন প্রতিপক্ষ আফগানিস্তান, ভারত ও পাকিস্তান।

তবে এসব হিসাব আসলে কথার কথা। আসল কথা সেমিফাইনাল খেলতে হলে পরের তিন ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। একই কথা খাটে শ্রীলঙ্কার ক্ষেত্রেও। আর হারতে হবে শীর্ষে থাকা দলগুলোকে। বিশেষ করে ইংল্যান্ডকে। শীর্ষ চারের মধ্যে ২ ম্যাচ হারা একমাত্র দল যে স্বাগতিকরাই। এরপর তাদের তিন প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ফলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার চেয়ে তাদের প্রতিপক্ষ বেশি কঠিন। আর পাকিস্তানের পর এবার লঙ্কানদের কাছে হেরে ইংলিশদের আত্মবিশ্বাসে যে জোর ধাক্কা লেগেছে তাতে কোনো সন্দেহ নেই।

শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ২৩৩ রানের মামুলি লক্ষ্য পার হওয়া ইংলিশদের জন্য আরও মামুলি ব্যাপার হওয়ার কথা হচ্ছিল। কিন্তু সব হিসাব পাল্টে দিলেন ‘বুড়ো’ মালিঙ্গা। ১০ ওভারে মাত্র ৪৩ রান খরচে তুলে নিলেন ৪ উইকেট। আরেক বোলার ধনঞ্জয়া ডি সিলভা নিলেন ৩ উইকেট। শেষ পর্যন্ত উইকেটের অন্য প্রান্তে ৮২ রান নিয়ে অপরাজিত থেকেও হার নিয়ে মাঠ ছাড়লেন বেন স্টোকস। এমন কিছু হবে তা হয়ত কেউ ঘুণাক্ষরেও টের পাননি। কিন্তু তাই হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর