সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের পর ৫ দলের অধিনায়কে পরিবর্তন

news-image

আগামী দুয়েক মাসের মধ্যে ক্রিকেটের বড় বড় কয়েকজন খেলোয়াড় সরে দাঁড়াতে পারেন দল থেকে। প্রতিটি বিশ্বকাপের শেষেই এমনটা দেখা যায়। এবারও তার ব্যাতিক্রম হবেনা বলে জানিয়েছে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকট্রেকার। এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছেন তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের খেলা শেষে কেউ কেউ প্রত্যাশিত পারফরমেন্স না করতে পারায় হতাশ হয়ে খেলার ঘোষণা দেন। এবারের বিশ্বকাপ শেষেও হবে এমন কিছু।

চলতি আসরের ১০টি দলের মধ্যে কেবল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলে তাদের ২০১৫ সালের ক্যাপ্টেন রয়েছেন। খেলাধুলায় ক্রান্তিকাল খুবই স্বাভাবিক একটি বিষয়। কিন্তু আধুনিক যুগের সংস্করণে স্বল্প-সময়ের ব্যবধানে এমনটা প্রায়ই ঘটছে। কারণ বহু দলের জন্য দীর্ঘ সময়ের পরিকল্পনাকে একটি বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

ক্রিকট্রেকারের প্রতিবেদন অনুসারে বিশ্বকাপ শেষ হলে পরিবর্তন আসবে পাঁচটি দলে। এ দলগুলোর প্রতিটিরই অধিনায়ক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

শ্রীলংকা-শ্রীলংকার ক্রিকেট এখন কোন দিকে যাচ্ছে, তা আন্দাজ করা খুবই কঠিন। তাদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে দলটির কোনো ঝলক নেই বললেই চলে। তাদের মর্যাদার সঙ্গে এই পারফরমেন্স যায় না। যদিও অধিনায়কত্বের ক্ষেত্রে তাদের অনেক সম্ভাব্য প্রার্থী রয়েছেন।

টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পর দলটির বর্তমান অধিনায়ক দিমুথ করুণারত্নে সম্ভবত আর নেতৃত্বে থাকছেন না। যদি এমনটাই ঘটে তবে তারা কি ডিনেশ চন্ডিমালের দিকে ফিরে যাবে, নাকি কুশাল মেন্ডিসের মতো তারুণ্য বেছে নেবে।

পাকিস্তান-সবুজ জার্সির দলটির অনেক খেলোয়াড়কেই চলতি বিশ্বকাপের পর তাদের ক্যারিয়ারের ইতি টানতে হবে। মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক ও অধিনায়ক সরফরাজ আহমেদকেও সরে যেতে হবে।

দলটির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, সরফরাজ নিয়মিতভাবে ব্যাট হাতে অবদান রাখতে পারছেন না। অধিকাংশ সময় মিডল অর্ডারের দায়িত্ব নিতে হয় তাকে।

সরফরাজ পদত্যাগ করলে বাবর আজম তার স্থলাভিষিক্ত হতে পারেন। এছাড়া ফখর জামানও রয়েছেন। পাকিস্তান সুপার লীগে তিনি লাহোর কালান্দার্সের নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া ইমাদ ওয়াসিমও ভালো বিকল্প হতে পারেন।

বাংলাদেশ-সম্ভবত সবার কাছে বিষয়টা পরিষ্কার যে মাশরাফি বিন মুর্তজা তার শেষ বিশ্বকাপ খেলছেন। তার মতো একজন প্রেরণাদায়ক খেলোয়াড়ের বিকল্প খুঁজে পাওয়া খুবই কঠিন কাজ হবে। নতুন কাউকে তার স্থলাভিষিক্ত করতে নির্বাচকদের হিমশিম খেতে হবে, এটাই স্বাভাবিক।

এ দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। কিন্তু তারা এ ব্যাপারে যে খুব আগ্রহী তা বলা যাচ্ছে না।

আফগানিস্তান-টুর্নামেন্টের অল্প কয়েকদিন আগে অধিনায়ক হিসেবে আসগার আফগানকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। যদিও গুলবাদিন নায়েব বহুদিন ধরে আফগান ক্রিকেটকে সেবা দিয়ে আসছেন, কিন্তু দলীয় নেতৃত্বের জন্য তিনি উপযুক্ত নন। তার নেতৃত্বে এখন পর্যন্ত বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে কোনো জয় পায়নি।

এশিয়ার উদীয়মান এ দলটি প্রথম তিন ম্যাচে প্রত্যাশার চেয়েও বাজে খেলেছে। কাজেই গুলবাদিন নায়েবের নেতৃত্বের ক্যারিয়ার নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যদি তিনি সরে যাওয়ার ইচ্ছা পোষণ করেন, তবে এ ক্ষেত্রে বেশ কয়েকজন এগিয়ে রয়েছেন।

আফগান ক্রিকেটের অন্যতম একজন সেরা ব্যাটসম্যান হচ্ছে রহমত শাহ। নেতৃত্ব নির্বাচনে অভিজ্ঞ রশিদ খানও সামনের সারিতে রয়েছেন। এছাড়া হাশমাতুল্লাহ শাহিদি ও জাদরানও রয়েছেন।

দক্ষিণ আফ্রিকা-যদি দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালের আগেই যে বিদায় নেবে সেটা বিগত ম্যাচগুলোর ফলই আভাস দিচ্ছে। কাজেই ফাপ ডু প্লেসিসের মাঝে খুব বেশি ডুবে যাওয়ার কিছু নেই। তাদের পারফরমেন্সে উন্নতি না হলে ৩৪ বছর বয়সী এ খেলোয়াড় পদত্যাগ করতে পারেন।

এতে দলের নির্বাচকদের জন্য আর কোনো বিকল্প না রাখলেও তাদের যোগ্য উত্তরসূরি খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে আইডেন মারকারেম ভালো বিকল্প হতে পারেন। কিন্তু এই মেধাবী তরুণের ওপর অতিরিক্ত চাপ খারাপ ফলও বয়ে আনতে পারে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক