মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফি এখনও সেমির স্বপ্ন দেখেন

news-image

স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমিফাইনালে যাওয়ার পথটা অনেকটাই কঠিন হয়ে গেছে বাংলাদেশের। আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের বিপক্ষে আগামী তিন ম্যাচ জিতলেও কিছু সমীকরণের ফাঁদে পড়তে হতে পারে মাশরাফিদের।

এই ম্যাচের পর ৬ ম্যাচে ৫ জয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। সমানসংখ্যক ম্যাচ খেলে ২ জয়ে ৫ পয়েন্ট বাংলাদেশের। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে ইংল্যান্ড। এমন অবস্থায় সেমিফাইনালের স্বপ্ন এখনও ছাড়েননি বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বললেন তার সেই আশার কথা, ‘এখনও বলা যায় না। ক্রিকেটে কখনোই বলা সম্ভব নয়, কী হতে যাচ্ছে। আমরা যেটা করতে পারি, শেষ তিনটি ম্যাচে ভালো ক্রিকেট খেলতে পারি। অবশ্যই কঠিন। কিন্তু ম্যাচ তিনটিতে জিততে পারলে হয়তো সম্ভাবনা তৈরি হবে। এই সুযোগটা আমাদের নিজেদেরই তৈরি করতে হবে। সেই সঙ্গে অন্যদের দিকেও আমাদের নজর রাখতে হবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা ৩৩০ রানের রেকর্ড ভেঙে বৃহস্পতিবার সেটা দাঁড়িয়েছে ৩৩৩ রানে। এমন হাই স্কোরিং ম্যাচে শুরুতে টসটা জেতে অজিরা। অ্যারন ফিঞ্চের মতো মাশরাফিও জানালেন টস জিতলে ব্যাটিং নিতেন শুরুতে, ‘ উইকেটটা খুবই ভালো ছিল। যারা টস জিততো আগে ব্যাটিংই নিতো। আমরাও তাই করতাম।’

হাইস্কোরিং ম্যাচে হাফচান্সগুলোকে ফুলচান্স বানাতে হয়-বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক এমনটাই মনে করেন। বৃহস্পতিবার সাব্বিরের কল্যাণে ডেভিড ওয়ার্নার ১০ রানে জীবন পেয়ে খেলেছেন ১৬৬ রানের ইনিংস। বাড়তি করেছেন ১৫৬ রান। সুযোগগুলো নিতে না পেরে হতাশা ঝরলো মাশরাফির কণ্ঠে, ‘ আমরা কিছু সুযোগ হাতছাড়া করেছি। ফিফটি-ফিফটি হলেও এগুলো নেওয়া উচিত ছিল। তাহলে হয়ত ম্যাচটা অন্যরকম হতে পারত। এই ধরণের ম্যাচে সুযোগগুলো নিতে হবে। ডেভিড ওয়ার্নার এরপরে ১৫৬ রান যোগ করেছে।’

তিনি আরও যোগ করে বললেন, ‘তারপরেও আমরা ৪০ ওভার পর্যন্ত ঠিক ছিলাম। যদিও ওদের উইকেট পরেনি। সেখানে যদি আমরা ৭-৮ করেও দিতে পারতাম, তাহলে উপকৃত হতাম। একটা সেট ব্যাটসম্যান আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যান এলে এত রান করতে পারত না। বেশি সময় ছিল না, যেহেতু তাদের শটস খেলতে হত। শেষ দিকে আমরা বোলিংয়ে এলোমেলো ছিলাম। ওখানেই মূলত সমস্যা হয়েছে।’ উৎস: বাংলা ট্রিবিউন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক