মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিমাচল প্রদেশে খাদে বাস উল্টে ৪৪ জন নিহত

news-image

ডেস্ক রিপোর্ট।। পাহাড়ি পথে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ভারতের হিমাচল প্রদেশের কুলুর বানজারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় ৭০ জন যাত্রী নিয়ে কুলুর বানজারা থেকে গাড়াগুসানির উদ্দেশ্যে যাত্রা করেছিলো বাসটি। এনডিটিভি বাংলা

প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনায় আহতের সংখ্যা ৩০ এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাসটির ছাদে বেশ কিছু যাত্রী ছিলো, তাই মৃতের সংখ্যা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখনও উদ্ধারকাজ চলছে।

কুলুর পুলিশ প্রধান শালিনী অগ্নিহোত্রী সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, প্রশাসনের তরফ থেকে জোর কদমে উদ্ধারকাজ চালানো হচ্ছে, আহতদের উদ্ধার করে বানজার সিভিল হাসপাতাল ও কুলুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই-এর কাছে স্থানীয় সরকারি আধিকারিক শীতল কুমার বলেন, বাসটি সম্ভবত অত্যন্ত দ্রুতগতিতে চালানো হচ্ছিলো এবং পরিবহন ক্ষমতার অনেক বেশি যাত্রী নিয়ে বাসটি যাওয়াতেই ঐ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে।
এই দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের প্রতি টুইটারে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টুইটে তিনি লেখেন- ‘কুলুর বাস দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। আহতরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি। হিমাচল প্রদেশ সরকার সবরকমের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক