বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কুপ্রস্তাব দেয়ার আগে ১ হাজার বার চিন্তা করবেন’

news-image

বিনোদন ডেস্ক।। এই সময়ের আলোচিত অভিনেত্রী ও মডেল সানাই মাহবুব। তার একটা বড়ো বৈশিষ্ট্য এরই মধ্যে রূপালী পর্দা আর গণমাধ্যমের সবার জানা হয়ে গেছে, সেটি হলো, প্রমাণ ছাড়া কোনো অভিযোগ করা হলেই তিনি প্রতিবাদ করেন। ফেসবুক লাইভে কিংবা স্ট্যাটাসে নিজের বক্তব্য-ব্যাখ্যা তুলে ধরেন। সম্প্রতি তাকে নিয়ে নানান কথা তুলেছেন সিনেমার কিছু প্রযোজক ও পরিচালক। এবার তাদের উদ্দেশ্যে লিখেছেন তিনি ফেসবুকে। সানাইর স্ট্যাটাটসটি হুবহু তুলে ধরা হলো।

‘‘কিছু কিছু (সবাই না) প্রডিউসার আর ডিরেক্টর আমার নামে বলে বেড়াচ্ছে আমাকে নিয়ে কাজ করা যায় না, আমি নাকি সময় মতো সেটে আসিনা, আমার আচরণ প্রোফেশনাল না, যারা এগুলা বলে বেড়াচ্ছে তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি আমাকে নিয়ে কাজ করার যোগ্য? যোগ্যতা আছে সানাই কে নিয়ে কাজ করার???

আমি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম কোনো প্রমাণ আছে আপনাদের কাছে যে আমি প্রোফেশনাল না???

থাকবে না কারণ এগুলা মিথ্যা কথা, প্রমাণ আমার কাছে আছে, আপনারা কি কি বলেছেন আমাকে আর এখন যখন দেখলেন আমি রাজি হচ্ছিনা তখন সুর পাল্টালেন?? আমার কাছে সমস্ত প্রমাণ আছে, আমি এগুলা বলতে চাই না, পরিবেশ ভারী কর‍তে চাই না! আর বাজেট! আপনারা মিউজিক ভিডিও করবেন লো বাজেটের! লো বাজেটের কাজ তো আমি করব না!

আমাকে Pay করার মতো বাজেটিই তো নাই আপনাদের কাছে!! আবার কাজ করবেন কিভাবে আমাকে নিয়ে!! শুটিংয়ে একটা দ্রোণ ক্যামেরা ভাড়া নেওয়ার মতো বাজেট থাকে না আসছে সানাই এর সাথে কথা বলতে!! আমার সাথে কথা বলতে আসে এরা, হিউজ বাজেট নাকি আর যেই বাজেট নিয়ে কথা বলবো আমি সবার মুখে কচুর মতো কালো হয়ে যায়!

ইশশ এতো শখ আমাকে নিয়ে কাজ করার ভাই বাজেট টা একটু বাড়ান আর কথার সাথে মিল রাখেন কথা,  হ্যা হতেই পারে আপনার বাজেট কম, এটা কোনো ব্যাপার না কিন্ত আপনাদের কথায় মিল থাকবে না কেনো? শুরুতে একটা কথা আর পরে আর একটা কথা, এগুলা বন্ধ করেন আর নিজেরা আমার সাথে কাজ করতে না পেরে আমার নামে উল্টা পাল্টা কথা বলা বন্ধ করেন না হলে আমাকে প্রমাণ মানুষের সামনে নিয়ে আসতে হবে, যেটা আমি চাই না, আমি পরিবেশ ঘোলা করতে চাই না, আপনারা মানুষ হন, নিজেরা ভালো থাকেন, আমাকে আমার মতো ভালো থাকতে দেন!

বিদ্রঃ লো বাজেট হতেই পারে, আমি সম্মান জানাই সব বাজেট কেই, কিন্তু মিথ্যা কে না, শুরুতে বলবেন লা মেরিডিয়ানের সুইমিং পুলে শুটিং পরে যেয়ে দেখবো পুকুরে শুটিং তা হবে না, যা বলবেন এক কথায়, একটা কথা, দুইটা না! আর কুপ্রস্তাব দেওয়ার আগে ১০০০ বার চিন্তা করবেন, কয় বার? ১০০০ বার!’’

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক