,

ট্রেন্টব্রিজে সৌম্য নিয়ে এলেন রোনালদোকে!

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে বাংলাদেশের স্কোরকার্ড কার্ড দেখে চমকে না ওঠা ছাড়া কোনো উপায় নেই। মাশরাফী-মোস্তাফিজ কিংবা সাকিব-রুবেল নয়, বোলিংয়ে সেরা পারফর্মার সৌম্য সরকার।

ট্রেন্টব্রিজে টস জিতে আগে ব্যাটিং করে ৩৮১ রানের বিশাল স্কোর গড়ে অস্ট্রেলিয়া। ওয়ার্নার-ফিঞ্চের ওপেনিং জুটি ভাঙতে যখন ব্যর্থ হচ্ছিলেন দলের স্ট্রাইক বোলাররা, তখন সৌম্যকে বল দিয়ে বাজিমাত করলেন অধিনায়ক। শেষ পর্যন্ত দলের সেরা বোলার এই বাঁহাতি ব্যাটসম্যানই।

আট ওভারে ৫৯ রান দিয়ে তিনি নিয়েছেন তিন উইকেট। কিন্তু রোনালদো কোথা থেকে এলো? ফিঞ্চের উইকেট নিয়েই সৌম্য উদযাপনে মেতে উঠলেন। মনে হচ্ছে, জুভেন্টাসের সাদা-কালো জার্সি বদলে লাল-সবুজের পোশাক পরে উদযাপন করছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো।

ফুটবল মাঠের চেরচেনা এই উদযাপন ক্রিকেট মাঠে অচেনা। তাইতো আইসিসির ফেসবুক পেজে সৌম্যর এই উদযাপনের ছবির সঙ্গে রোনালদোর ছবি জুড়ে দিয়ে পোস্টও করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর