বল হাতে সৌম্যই সবচেয়ে সফল
ডেভিড ওয়ার্নার আর অ্যারন ফিঞ্ঝ যে শৈল্পীক ব্যাটিং শুরু করেছিলেন তা শেষ পর্যন্ত রীতিমতো তাণ্ডবে রূপ নেয়। টাইগার বোলারদের জন্য মড়ার ওপর খাড়ার ঘাঁ হয়ে আসে গ্লেন ম্যাক্সওয়েলের ১০ বলে ৩২ রানের ইনিংসটি। মোস্তাফিজ, রুবেল, মাশরাফিদের এক কথায় কাঁদিয়ে ছেড়েছেন অজি ব্যাটাররা।
তবে এই দুর্দিনে বল হাতে সবচেয়ে সফল অনিয়মিত বোলার সৌম্য সরকার। মূল বোলাররা যেখানে উইকেটের জন্য গলদঘর্ম হয়েও সফলতা পাননি সেখানে ব্যাটিং অলরাউন্ডার সৌম্য অজিদের তিনটি উইকেট তুলে নেন। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার রান বন্যায় কিছুটা হলেও বাধ দেন তিনিই। তার বোলিং ফিগার ৮-০-৫৮-৩।
অজিদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চের পর উসমান খাজাকেও ফেরান তিনি। আর শেষ দিকে কাটার মাস্টার মোস্তাফিজ ফেরান স্টিভ স্মিথকে। রান আউটে কাটা পড়ে প্যাভিলিয়নে ফিরেন ম্যাক্সওয়েল।
এর আগে, টস জিতে ব্যাটিং নেমে ঝড় শুরু করেন অজিদের দুই ওপেনার। দলীয় ১২১ রানে আউট হন অ্যারন ফ্রিঞ্চ। অন্যপ্রান্তে রানের চাকা সচল রাখেন ডেভিড ওয়ার্নার। ৪৪ ওভারে ওয়ার্নারকে ফেরার সৌম্য সরকার। ১৪৭ বলে ১৬৬ করেন তিনি। ওয়ার্নার ফিরে যাওয়ার পর ৭২ বলে ৮৯ রানে আউট হন খাজা।
স্কোর:
অস্ট্রেলিয়া ৩৮১/৫ (৫০)
ডেভিড ওয়ার্নার ১৬৬ (১৪৭)
অ্যারোন ফিঞ্চ ৫৩ (৫১)
উসমান খাজা ৮৯ (৭২)
গ্লেন ম্যাক্সওয়েল ৩২ (১০)
মার্কস স্টইনিশ ১৭* (১১)
স্টিভ স্মিথ ১ (২)
অ্যালেক্স কারি ১১* (৮)
বোলার
মাশরাফি ৮-০-৫৬-০
মোস্তাফিজ ৯-০-৬৯-১
সাকিব ৬-০-৫০-০
রুবেল ৯-০-৮৩-০
মেহেদী মিরাজ ১০-০-৫৯-০
সৌম্য ৮-০-৫৮-৩










