মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০০ বৌদ্ধ শরণার্থীকে মিয়ানমারের ফেরত পাঠাচ্ছে ভারত

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারের অন্তত ২০০ বৌদ্ধ শরণার্থীকে ফেরত পাঠাচ্ছে ভারত। মিজোরাম সরকারের অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব লালবাইয়াকজামা গতকাল বুধবার আইজলে সাংবাদিকদের জানান, ভারত সরকার বৌদ্ধধর্মাবলম্বী মিয়ানমারের নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

উত্তর-পূর্ব ভারতের মিজোরাম থেকে চলতি মাসেই তাদের ফেরত পাঠানোর কথা। ২০১৭ সালের নভেম্বর মাস থেকে মিয়ানমারের রাখাইন প্রদেশের দুই শতাধিক বৌদ্ধ শরণার্থী মিজোরামে বসবাস করছে। রোহিঙ্গাদের মতো তারাও শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নেয়।

চলতি মাসের প্রথম দিকেই এ বিষয়ে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা পাঠায় বলে জানান লালবাইয়াকজামা। সেই নির্দেশের ফলে জুন মাসেই তাদের ফেরত পাঠানো হচ্ছে।

মিজোরামের লৌংতলি জেলার মিয়ানমার সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হবে। এই জেলার সঙ্গে বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারের সীমান্তও রয়েছে মিজোরামের। লৌংতলির জেলা শাসক শশাঙ্ক আলাও সাংবাদিকদের জানান, মিয়ানমারের শরণার্থীদের পুশব্যাক করার প্রক্রিয়া চলছে। খুব শিগগিরই তাদের ফেরত পাঠানো হবে।

গতকাল বুধবার আট রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করেছে মিজোরাম পুলিশ। তাদের দাবি, এই আটজনকে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের কাছে কোনো বৈধ নথিপত্র না থাকায় আটক করা হয়।

মিজোরামের উত্তরাঞ্চলের ডিআইজি এল খিয়াংতে জানান, বাংলাদেশের সাবুলায়ারা এলাকার কুতুপালং শরণার্থীশিবির থেকে ১৯ এপ্রিল ওই আটজন মেয়েকে ভারতে নিয়ে আসে পাচারকারীরা। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চম্পাই জেলা থেকে তাদের উদ্ধার করা হয়। বর্তমানে তাদের সমাজকল্যাণ দপ্তরের আবাসিক গৃহে রাখা হয়েছে।

তবে পাচারকারীদের বিষয়ে পুলিশ কোনো তথ্য জানায়নি। খিয়াংতে জানান, পাচারকারী চক্রকে ধরার স্বার্থে এখনই কিছু বলতে চান না তাঁরা​।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক