,

আজকের একাদশে ফিরতে পারেন রুবেল

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন হঠাৎ অস্বস্তি বাংলাদেশ দলে। পিঠের চোটে বৃহস্পতিবারের ম্যাচে অনিশ্চিত অলরাউন্ডার সাইফউদ্দিন। ২২ বছর বয়সী এই তরুণের জায়গায় তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে ফিরতে পারেন রুবেল হোসেন।

পিঠের চোটটা বেশ পুরোনো সাইফউদ্দিনের। বিশ্বকাপের আগে থেকেই চোটটা ভোগাচ্ছিল তাকে। বিশ্বকাপেও ভারতের বিপক্ষে পুরো ওভার বল করতে পারেননি পিঠের ব্যথায়।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের ঠিক আগের দিন অনুশীলনও করেননি সাইফউদ্দিন। সব মিলে যা খবর, তাতে এই পেসারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

চোট সমস্যা আছে মোসাদ্দেক হোসেনেরও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পান এই ডানহাতি ব্যাটসম্যান। তিনিও অনিশ্চিত অজিদের বিপক্ষে ম্যাচে। তবে টিম ম্যানেজমেন্ট মোসাদ্দেকের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে। মোসাদ্দেক যদি নাই খেলতে পারেন, তবে একাদশে সুযোগ পাবেন সাব্বির রহমান।

এবারের বিশ্বকাপে রুবেল ও সাব্বির দুজনেরই কেউই এখনো কোনো ম্যাচ খেলেননি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন/সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর