মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ড গেলেন সাকিবের বাবা-মা

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের কারণে দীর্ঘ প্রায় দুই মাস বাংলাদেশ দলের ক্রিকেটারদের থাকতে হচ্ছে ইংল্যান্ডে। ইতোমধ্যে দেশের বাইরে কেটে গেছে এক মাসেরও বেশি সময়। রমজান মাস তো বটেই, ঈদুল ফিতরও পড়েছে এই সময়ে। দীর্ঘ এই সময়ে অনেক ক্রিকেটারই পরিবার ছাড়া থাকছেন।

অনেকে অবশ্য প্রিয়তমা স্ত্রীকে সাথে পেয়েছেন, কারো ক্ষেত্রে সন্তানও। সাকিবের সাথে আছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলাইনা হাসান অব্রি। ভাগ্যবান সাকিব এবার বিশ্বকাপে পাশে পাচ্ছেন বাবা-মাকেও। বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক এবং ওয়ানডে দলের সহ-অধিনায়ক এবার তাই পরিবারের প্রিয় সব মানুষদের পাচ্ছেন সুদূর ইংল্যান্ডে।

একমাত্র ছেলে যখন ইংল্যান্ডে বিশ্বকাপ নিয়ে মগ্ন, মা শিরীন আক্তার ও বাবা মাসরুর রেজারও দেশে মন টেকা স্বাভাবিক। আর এ কারণেই সাকিবের বাবা-মা ধরেছেন ইংল্যান্ডের ফ্লাইট। তাদের ইংল্যান্ড যাত্রার সব ব্যবস্থা সাকিব আগেই করে রেখেছিলেন। বুধবার বাংলাদেশ থেকে ছেড়ে যায় মাসরুর রেজা ও শিরীন আক্তারকে বহনকারী ফ্লাইট। এবার দেশে বসে নয়, কাছাকাছি থেকেই দুজন দেখতে পারবেন ছেলের খেলা।

বিশ্বকাপে সাকিব রয়েছেন দুর্দান্ত ফর্মে। তার দুর্দান্ত পারফরম্যান্সে দল পেয়েছে দুটি জয়, যা বাঁচিয়ে রেখে সেমিফাইনালে যাওয়া আশা। মা ও বাবাকে পাশে পেলে সাকিবের বিশ্বকাপের সময়টুকু কতটা উপভোগ্য হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। এমনকি অন্য ক্রিকেটারদের সময়ও হয়ত এতে রঙিন হয়ে উঠবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক