,

নেপালের চ্যাম্পিয়নদের জালে আবাহনীর ৫ গোল

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে খেলার পথে একধাপ এগিয়ে গেল আবাহনী। বুধবার (১৯ জুন) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের চ্যাম্পিয়ন মানাং মার্সিয়াংদি ক্লাবকে ৫-০ গোলে উড়িয়ে দেয় ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। এ জয়ে ৫ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আবাহনী।

এর আগে, নেপালের কাঠমান্ডুতে মানাং মার্সিয়াংদি ১-০ গোলে হারিয়ে আসে আবাহনী। এএফসি কাপের পরের রাউন্ডে ওঠার লক্ষ্যে আরও একটি জয় তাই দরকার ছিল আকাশী-হলুদ জার্সিধারীদের।

ফেডারেশন কাপের চ্যাম্পিয়নরা সেই লক্ষ্য তো পূরণ করেই উল্টো খেলা দেখতে আসা কয়েকশত মানুষকে রীতিমত অবাক করে দেয় নাবিব নেওয়াজ জীবন, জুয়েল রানারা। ম্যাচে একটি করে গোল করেন জীবন, জুয়েল রানা, বেলফোর্ট, সানডে এবং মামুনুল ইসলাম।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬বারের চ্যাম্পিয়নরা ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলে ধারাবাহিকভাবে গোল আদায় করে নেন। ম্যাচে মানাং মার্সিয়াংদির গোলবারের মুখে মোট ৩৩টি শট নেয় আবাহনীর ফুটবলাররা।

১১ মিনিটে নাবিব নেওয়াজ জীবনের গোলে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় আবাহনী। প্রথমার্ধের ইনজুরি সময়ে বেলফোর্ট গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী। দ্বিতীয়ার্ধের তিনটি গোল আসে জুয়েল রানা, একটি সানডে এবং মামুনুলের পা থেকে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর