,

ইংরেজ হলে ‘নাইটহুড’ উপাধি পেতেন সাকিব : মার্ক নিকোলাস

news-image

স্পোর্টস ডেস্ক| চলমান বিশ্বকাপে দারুণ খেলছেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত খেলা চার ম্যাচের সবকটিই ব্যাট হাতে অসাধারণ উজ্জ্বলতা ছড়িয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দুটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি করেন সাকিব। এদিন ১২৪ রানের চমৎকার ইনিংসটি খেলে আসরে মোট ৩৮৪ রান করেন তিনি।

চলতি দ্বাদশ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরি করা সাকিবকে প্রশংসার বন্যায় ভাসাচ্ছে বিশ্ব মিডিয়া। এবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রশংসায় পঞ্চমুখ সাবেক ইংলিশ ক্রিকেটার ও বর্তমান সময়ে ক্রিকেটের স্বনামধন্য ধারাভাষ্যকার মার্ক নিকোলাস।

এদিকে ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোতে মার্ক নিকোলাস এক কলামে দুরন্ত সাকিবের বর্ণনা করতে গিয়ে বলেন, ‘তার হার না মানা শতকে ছিলো কাট শটের মাস্টারক্লাস। কোন রিস্ক না নিয়েও যে বড় রান করা যায় তার একটা শিক্ষা ছিলো তার ইনিংসে।’

তিনি আরও বলেন, ‘আমাদের স্মরণে যতদূর আসে সাকিবই র‍্যাংকিংয়ে ১ নম্বর অলরাউন্ডার হিসাবে থাকে।’ তার মতে, সাকিব যদি ইংলিশম্যান হতেন তাহলে ‘নাইটহুড’ উপাধি পেতে পারতেন। এ সময় মার্ক নিকোলাস বলেন, ‘তিনি যদি ইংরেজ হতেন, ‘নাইটহুড’ উপাধি প্রাপ্তি যেন সময়ের ব্যাপার মাত্র।’

এদিকে পরিসংখ্যানের বিচারে নিজের সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব, সে বিষয়ে সন্দেহ ছিল না কখনোই। আত্মবিশ্বাসের বেলুন উড়িয়ে বিশ্বকাপে এবারের বিশ্বকাপে খেলছেন সাকিব আল হাসান।

এদিকে উইন্ডিজের বিপক্ষে ১২৪* এরপর ১২১, ৬৪, ৭৫, ৫০* ২৯ ও ৬১*—সবশেষ সাত ইনিংসে ছয়টিই ফিফটি পেরোনো ইনিংস। এর মধ্যে টানা দুটি সেঞ্চুরি পেয়েছেন ২০১৯ ক্রিকেট বিশ্বকাপেই। এমন একটি টুর্নামেন্টের জন্যই কি অপেক্ষা করছিলেন সাকিব আল হাসান? দ্বাদশ বিশ্বকাপে এবার নিজেকে অন্যরূপেই হাজির করছেন বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান। রেকর্ডের মালাতেও ডুবছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর