,

নিউজিল্যান্ডের সামনে ২৪২ রানের সহজ লক্ষ্য

news-image

দক্ষিণ আফ্রিকাকে ২৪১ রানের মধ্যে বেঁধে রাখতে সক্ষম হয়েছে নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপে দুর্দান্ত যাত্রা করা কিউইরা পুরো ইনিংসেই প্রোটিয়া ব্যাটসম্যানদের চাপে রাখতে সক্ষম হয়েছে। বৃষ্টিভেজা মাঠে হাত খুলে খেলতেই পারেনি প্রোটিয়া ব্যাটসম্যানরা।

আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময় বিকাল সাড়ে ৩টার পরিবর্তে ৫টায় ম্যাচ শুরু হয়। ম্যাচ শুরুতে বিলম্বের কারণে খেলা এক ওভার কমিয়ে ৪৯ ওভারে নির্ধারিত হয়। এই ম্যাচে টস জিতে স্বাভাবিকভাবেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

মাঠে নেমে দলীয় ৯ রানেই ফিরে যান কুইন্টন ডি কক। এরপর হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস ও এইডেন মাক্রাম তিনজনই খুব ধীরগতির ব্যাটিং করেন। আমলা ৮৩ বলে ৫৫ রান করেন। আর মাক্রাম ৫৫ বলে ৩৮ ও প্লেসিস ৩৫ বলে ২৩ রান করেন। তাদের ধীরগতির এই ব্যাটিংয়ের ফলে বড় কোনো স্কোরের ভিত্তি তারা তৈরি হয়নি।

শেষ দিকে ডেভিড মিলার ও ভেন দার দুসেন কিছুটা মেরে খেলার চেষ্টা করেন। মিলার ৩৭ বল থেকে ৩৬ ও দুসেন ৬৪ বল থেকে অপরাজিত ৬৭ রান করেন। তাই শেষ পর্যন্ত ৪৯ ওভার থেকে ৬ উইকেটে ২৪১ রান তুলতে সক্ষম হয়েছে দক্ষিণ আফ্রিকা।

উল্লেখ্য, প্রথম চার ম্যাচের তিনটিতেই জিতেছে তারা। আর ভারতের বিপক্ষে একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচ জিতে গেলে শেষ চারের পথে অনেকটাই এগিয়ে যাবে কিউইরা। অপরদিকে পাঁচ ম্যাচ থেকে মাত্র তিন পয়েন্ট নিয়ে থাকা দক্ষিণ আফ্রিকার শেষ চারে যাওয়ার আশা বলা যায় শেষই।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর