মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপনে আপত্তিকর ছবি তুলে পুরুষকণ্ঠে ব্ল্যাকমেইল, গৃহকর্মী গ্রেপ্তার

news-image

তিশা (ছদ্মনাম)। তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন হ্যাপি হোমস এলাকায় মা-বাবার সাথে থাকে। তিন সন্তানের মধ্যে তিশা বড়। তেজগাঁও থানাধীন একটি স্কুলে ক্লাস সিক্সে পড়ে। পড়াশুনা, ছোট ভাইবোনদের সাথে দুষ্টুমি, ব্যবসায়ী বাবার ব্যস্ততার ফাঁকে ঘোরাঘুরি- ভালোই কাটছিল দিনগুলি।

২২ মে। তারাবিহ’র নামাজ শেষে বিছানায় শুয়ে ফেসবুক ঘাটছিলেন তিশার বাবা। হঠাৎ তার চোখ আটকে গেল একটি ফেসবুক আইডি’তে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। স্ত্রীকে ডাকলেন। আঁচলে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠলেন তার স্ত্রী। তার চোখেও অবিশ্বাসের ছাপ। তারা দুজন ‘য়’ নামের যে ফেসবুক আইডি দেখছিলেন সে আইডি’র প্রোফাইলে ব্যবহার করা হয়েছে তাদের মেয়ে তিশা’র শুধু আপত্তিকর নয়, সম্পূর্ণ নগ্ন ছবি।

তিশাকে কিছু বুঝতে না দিয়ে এ বিষয়ে জিজ্ঞেস করলেন তার বাবা। চুলের মুঠি ধরে টানতে টানতে জিজ্ঞেস করলেন তার মা। কিছুই জানে না তিশা।

পরদিন তিশার বাবার ঘুম ভাংগলো শ্যালক রাজিবের ফোন কলে। রাজিব জানায় ‘য়’ ফেসবুক আইডি থেকে তার ম্যাসেঞ্জারে তিশার আপত্তিকর ৩-৪টি ছবি পাঠানো হয়েছে। তিশার ছবি দেখে ‘য়’ আইডিটিতে নক করতেই আইডিটি ডিএকটিভ হয়ে যায়।মেয়ের স্কুলে যাওয়া বন্ধ করে দিলেন তিশার বাবা। বন্ধ করে দিলেন প্রাইভেট টিচারের কাছে পড়া। বাসা থেকে বের হওয়াও বন্ধ।

ইফতারের ঘণ্টাখানেক আগে কুমিল্লা থেকে ফোন করলো তিশার ছোট চাচা রাসেল। রাসেল জানায়, ‘য়’ ফেসবুক আইডি থেকে তার ম্যাসেঞ্জারে তিশার আপত্তিকর দুটি ছবি পাঠানো হয়েছে। ‘য়’ আইডিধারী ব্যক্তি রাসেলের ম্যাসেঞ্জারে কল করে জানিয়েছে, তিশার আরো অনেক আপত্তিকর ছবি আছে তার কাছে। তিনদিনের মধ্যে দেড় লক্ষ টাকা না দিলে সব ছবি ফেসবুকে পোস্ট করা হবে। রাসেল আরো জানালো ম্যাসেঞ্জারে টাকা চেয়ে যে ফোন করেছিল সে পুরুষ লোক।হাউমাউ করে কেঁদে উঠলেন তিশার বাবা।

সন্ধ্যা ৭.২৭ মিনিটে কলিং বেল বেজে উঠলো। দরজা খুললেন তিশার মা। দরজার বাইরে দাঁড়ানো ব্যক্তি নিজেকে তেজগাঁও শিল্পাঞ্চল জোনের এসি সালমান হাসান পরিচয় দিয়ে জানান তিনি তিশার বাবার সাথে কথা বলতে চান।

তিশার বাবাকে বিষয়টি এড়িয়ে যেতে দেখে এসি সালমান হাসান জানান, কুমিল্লা থেকে রাসেল নামের একজন এসি (তেজগাঁও শিল্পাঞ্চল জোন) এর অফিসিয়াল ০১৭১৩৩৯৮৫৪৫ নম্বরে ফোন করে বিষয়টি তাকে জানিয়েছে। তিশার বাবা যেহেতু এ বিষয়ে পুলিশকে জানাননি বা থানায় অভিযোগ করেননি, তাই রাসেলের কাছ থেকে বাসার এড্রেস নিয়ে তিনি নিজেই এসেছেন তিশার বাবার সাথে কথা বলতে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম ঘটনাটি জানামাত্রই তেজগাঁও শিল্পাঞ্চল জোনের এডিসি হাফিজ আল ফারুক, এসি সালমান হাসান ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেনকে দ্রুত আসামিকে গ্রেফতারপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

৩১ মে রাত ০৯.৪০ ঘটিকায় তথ্য প্রযুক্তির সহায়তায় তেজগাঁও শিল্পাঞ্চল জোনের এসি সালমান হাসানের নেতৃত্বে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মার্গুব তৌহিদ, এসআই নজরুল ও হাতিরঝিল থানার এএসআই তরিকুলের একটি টিম ময়মনসিংহের ভালুকা থানাধীন দামসুর এলাকা থেকে যে মোবাইল ব্যবহার ‘য়’ ফেসবুক একাউন্টটি সচল রাখা হয়েছিল সেই মোবাইলটি উদ্ধার করে এবং মোবাইলটি ব্যবহারকারী রিপাকে আরো দুইটি মোবাইলসহ আটক করে।

তিশার আত্নীয়-স্বজনদের কাছে পুরুষ কণ্ঠে ম্যাসেঞ্জারে কল করেকে টাকা চেয়েছে জানতে চাইলে সে প্রথমে কিছুই জানে না জানালেও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রিপা স্বীকার করে সে নিজেই এ কাজ করেছে। মোবাইল অ্যাপ ব্যবহার করে সে এ কাজ করেছে।

রিপা মূলত তিশাদের বাসায় কাজ করতো। এক বছর আগে সে তিশাদের বাসা ছেড়ে চলে গেছে। কাজ বলতে মূলত তিশার দেখাশুনা করতো রিপা। এর ফাঁকেই সে গোপনে তার মোবাইলে এসব দৃশ্য ধারণ করে। কখনো বাথরুমের দরজার ছিদ্র দিয়ে, কখনো ড্রেস চেঞ্জে সময়। সে সময় ক্লাস ফোর ফাইভ পড়ুয়া তিশা হয়তো বুঝতেও পারে নি তার এই দূরভিসন্ধি। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক