,

মাশরাফী এবারের বিশ্বকাপে সবচেয়ে ‌‘ডিসিপ্লিন’ বোলার

news-image

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আত্মবিশ্বাসী এক জয় পেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টন্টনে ৭ উইকেটের বড় জয়ে বড় ভূমিকা পালন করেছেন সাকিব আল হাসান।

সেই সঙ্গে লিটন দাশ ছিলেন উজ্জ্বল। আর মোস্তাফিজের এক ওভারে দুই উইকেট ছিল দলের জন্য টার্নিং পয়েন্ট। কিন্তু মাশরাফী বিন মোর্ত্তজা? বাংলাদেশি বোলারদের মধ্যে তিনিই সবচেয়ে ‌‘ডিসিপ্লিন’ বোলিং করেছেন। শুধু তাই নয়, এই বিশ্বকাপে এখনো কোনো ওয়াইড দেননি তিনি।

মাশরাফি চার ম্যাচেই বল করেছেন। কোনো ওয়াইড না দিলে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি নো বল দিয়েছিলেন। বিশ্বকাপে বাংলাদেশের পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ১৩টি ওয়াইড দিয়েছেন সাইফউদ্দীন। এরপরই মুস্তাফিজের অবস্থান, তিনি দিয়েছেন ১২টি ওয়াইড।

এদিকে মাশরাফী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৬ ওভার বল করে ৮.১৬ গড়ে ৪৯ রান দিয়ে কোনো উইকেট পাননি। দ্বিতীয় ম্যাচে ৫ ওভার বল করে দিয়েছেন ৩২ রান। এ ম্যাচেও কোনো উইকেট পাননি তিনি।

তৃতীয় ম্যাচে ইংর‌্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন ৬.৮০ গড়ে রান দিয়ে তিনি পেয়েছেন ১ উইকেট। চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ ওভার বল করে মাশরাফী ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৪.৬২ গড়ে ৩৭টি। ১টি মেডেনও নিয়েছেন। যদিও কোনো উইকেট পাননি তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর