বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নায়িকা নুসরাতের বিয়ে আজ

news-image

বিনোদন ডেস্ক : টালিউডের নম্বর ওয়ান নায়িকা তিনি। সবশেষ ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে সাংসদ নির্বাচিত হয়েছেন। তিনি নুসরাত জাহান। আজ ১৯ জুন বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। পাত্র ব্যবসায়ী নিখিল জৈন।

তুরস্কের বোদরুম শহরে বসেছে নায়িকার বিয়ের আসর। বোদরুম সমুদ্রের ধারের এক শহর। দর্শনার্থীদের মূল আকর্ষণ বোদরুম দুর্গ। পানির নিচে এক মিউজিয়াম আছে সেখানে। বছরভর বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

গ্রিক স্থাপত্যে ভরা এই শহরে সাধারণ মানুষের প্রাথমিক পেশা ছিল সমুদ্রে মাছ ধরা। পরে ধীরে ধীরে ট্যুরিজমের জন্য বিখ্যাত হয়ে ওঠে এই শহর।

শোনা যাচ্ছে, নুসরাত-নিখিলের বিবাহবাসর সাজানো হবে ‘এনজে’ লোগো দিয়ে। সাতটি স্যুট ও প্রায় ১৫০টি গেস্ট রুম রয়েছে তাদের হোটেলে।

বিয়ের উদ্দেশে গেল ১৬ জুন তুরস্কের উদ্দেশে উড়ে গিয়েছেন নুসরাত-নিখিল। ১৭ জুন ছিল তাদের ইয়র্ট পার্টি। এরপর ১৮ জুন নুসরাতের মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠান হয়। আজ বিয়ের পর আগামীকাল ২০ জুন হোয়াইট ওয়েডিং হবে।

ভারতীয় গণমাধ্যমের খবর, বিয়ের পরের পার্টিতে ওয়েস্টার্ন পোশাক পরবেন নুসরাত। বিয়ের অনুষ্ঠান শেষে দেশে ফিরে ২৫ জুন আইনি মতে বিয়ে করবেন নুসরাত ও নিখিল। আগামী ৪ জুলাই হবে নুসরাত ও নিখিলের রিসেপশন।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক