মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেস্তোরাঁয় আফগান ক্রিকেটারদের মারামারি

news-image

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের বিশাল পরাজয়ের আগের রাতে ম্যানচেস্টারের এক রেস্তোরাঁয় মারামারিতে জড়িয়েছিলেন আফগানিস্তানের কিছু ক্রিকেটার, খবর বিবিসির। ঘটনা এমনই বেগতিক দাঁড়িয়েছিল যে, পুলিশকে এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে হয়।

মঙ্গলবার গ্রেটার ম্যানচেস্টার পুলিশের তরফ থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে। ম্যানচেস্টার পুলিশ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, সোমবার রাত সোয়া এগারোটার ঠিক আগে শহরের লিভারপুল রোডের ‘আকবার’স’ রেস্তোরাঁয় ধস্তাধস্তির খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। অফিসাররা সেখানে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনেন। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি, কাউকে গ্রেফতারও করা হয়নি।

যতদূর জানা যায়, রেস্টুরেন্টে এক ভক্ত আফগান ক্রিকেটারদের ভিডিও করার সময় তারা তার সাথে বিবাদে জড়িয়ে পড়েন। সে ঘটনা শেষ পর্যন্ত মারামারিতে গড়ায়।

তবে ম্যাচের পর এমন অভিযোগ সম্পর্কে অজ্ঞতা প্রকাশ করেছেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। মারামারির ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে নাইব জানান, এ ব্যাপারে তিনি কোনো কিছু জানেন না, দলের নিরাপত্তা কর্মকর্তা জানতে পারেন। এ ধরণের ঘটনা তার দলের ওপর কোনো প্রভাব ফেলবে না বলেও জানান নাইব।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক