,

তুরস্কের মসজিদে মসজিদে মুরসির গায়েবানা জানাজা

news-image

তুরস্কের বিভিন্ন মসজিদে মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে তুরস্কের ধর্মীয় বিষয়ক পরিচালক জানিয়েছিলেন, মিসরের সাবেক প্রেসিডেন্ট মুরসির গায়েবানা জানাজা মঙ্গলবার দেশজুড়ে অনুষ্ঠিত হবে।

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি জানায়, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানও মুরসির গায়েবানা জানাজায় অংশ গ্রহণ করবেন।সোমবার মুরসি আদালতে পড়ে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন। এর একদিন পর মঙ্গলবার তাকে দাফন করা হয়।

২০১২ সালে মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হন মোহাম্মদ মুরসি।ক্ষমতায় আসার এক বছর পরই ২০১৩ সালে মুরসির বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয় এবং সেনাবাহিনী মুরসিকে ক্ষমতা থেকে উৎখাত করে।

তখন থেকেই মুরসি কারাগারে বন্দী ছিলেন। মুরসি ক্ষমতাচ্যুত হবার পর মিসরের কর্তৃপক্ষ তার সমর্থক এবং মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করে।

২০১৪ সালে তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ নথি পাচারের অভিযোগ আনা হয়েছিল। এরপর ২০১৬ সালের জুন মাসে তথ্য পাচারের এ মামলায় তাকে দোষী সাব্যস্ত করেন নিম্ন আদালত। আদালত মুরসিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর