,

দুই রেকর্ডে শচিনের পাশে সাকিব

news-image

স্পোর্টস ডেস্কঃ সাকিব আল হাসান- বিশ্বক্রিকেটে বাংলাদেশের পতাকা বাহক। ব্যাট আর বল হাতে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে যাচ্ছেন এক যুগেরও বেশি সময় ধরে। এই সময়ে দেশসেরা তো হয়েছেনই, সঙ্গে নিজের নাম তুলেছেন ক্রিকেটের অনেক তারকা-মহাতারকার পাশে।

এবারের বিশ্বকাপে যেন নিজেকে নতুন করে চেনাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিশেষ করে ব্যাট হাতে আছেন অবিশ্বাস্য ফর্মে। চার ম্যাচে ব্যাট হাতে নেমে ৩৮৪ রান করে বর্তমানে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ব্যাট হাতে সাকিবের এমন পারফরম্যান্সে তাকে জায়গা করে দিচ্ছে ব্যাটিং কিংবদন্তিদের পাশে।

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে ৯৯ বলে ১২৪ রানের দূর্দান্ত একটি ইনিংস খেলেছেন সাকিব। এই ইনিংসে দুই জায়গায় ব্যাটিংয়ের কিংবদন্তি শচিন টেন্ডুলকারের পাশে নাম তুলেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিবের ১২৪ রানের এই ইনিংসটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার টানা পঞ্চম পঞ্চাশোর্ধ ইনিংস। ইতিহাসের মাত্র ৩২তম ক্রিকেটার হিসেবে টানা ৫ ইনিংসে পঞ্চাশোর্ধ ইনিংস খেলার কৃতিত্ব দেখালেন সাকিব। যেখানে নাম আছে শচিনেরও। আর ওয়ানডে ক্রিকেটে টানা ৫ ইনিংস পঞ্চাশোর্ধ ইনিংস দুইবার খেলা একমাত্র ক্রিকেটার ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

টানা ৫ ইনিংসে সাকিবের পঞ্চাশোর্ধ ইনিংসের চারটি আবার বিশ্বকাপে। ক্রিকেটের বিশ্বমঞ্চে সাকিবের আগে টানা ৪ ইনিংস পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন তিনজন। যে তিনজনের একজন শচিন টেন্ডুলকার।

১৯৯৬ সালের বিশ্বকাপে টানা চার ইনিংসে শচিন করেন ১২৭, ৭০, ৯০ ও ১৩৭ রান। শচিন ও সাকিব ছাড়া এই তালিকায় আছেন আরেক ভারতীয় নভজিৎ সিং সিধু ও প্রোটিয়া ব্যাটসম্যান গ্রায়েম স্মিথ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর