,

ইংল্যান্ডের বিরুদ্ধে রশিদ খানের সেঞ্চুরি!

news-image

স্পোর্টস ডেস্কঃ ভয়ঙ্কর ব্যাটিং তাণ্ডবে আজ আফগানিস্তানের বোলারদের নাচিয়ে ছেড়েছেন ইংলিশ ব্যাটসম্যানরা। নারকীয় ব্যাটিং করে আজ আফগানিস্তানকে ৩৯৮ রানের প্রায় অপ্রতিরোধ্য টার্গেট দাঁড় করিয়েছেন তারা।

বিশ্বকাপে আজকের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরির দেখা পেয়েছেন রশিদ খান! তবে ব্যাটিংয়ে নয়, আফগান রহস্যময়ী এই লেগ স্পিনার সেঞ্চুরির দেখা পেয়েছেন বোলিংয়ে রান দেয়ার ক্ষেত্রে।

বর্তমান সময়ে বিশ্বে যে কয়েকজন স্পিনার রয়েছেন তাদের মধ্যে রশিদ খানকেই সেরা মনে করেন ক্রিকেট মহল। এই কারণে আইপিএলসহ বিভিন্ন লিগে তার বেশ কদর। কিন্তু বিশ্বকাপে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন এই লেগি। ইংল্যান্ডের বিপক্ষে আজ চতুর্থবারের মতো হাত ঘুরেয়ে দিয়েছেন ১১০ রান। তাও আবার ৯ ওভারে। পাননি কোনো উইকেটও।

আর বিশ্বকাপে বোলারদের তালিকায় সবার নিচে রশিদ খান। ৫ ম্যাচে ৪ ইনিংসে বল করে পেয়েছেন মাত্র তিন উইকেট।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর