মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবচেয়ে বিশেষজ্ঞ ব্যাটসম্যান সাকিব : হার্শেল গিবস

news-image

বিশ্বকাপের সবচেয়ে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে সাকিব আল হাসানকে আখ্যা দিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সাবেক তারকা ব্যাটসম্যান হার্শেল গিবস। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোমবার খেলতে নেমে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব।

ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ৩২২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫২ রানের মাথায় ওপেনার সৌম্য সরকার ফিরে গেলে খেলতে নেমেছিলেন সাকিব। এরপর দারুণ ব্যাটিং করে নিজের ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি হাঁকান তিনি।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাকিব। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুটি হাফ সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। সাকিবের বন্দনা করতে তাই ভোলেননি গিবস।

সাকিবের দারুণ ব্যাটিং দেখে শুরু থেকেই তাঁর সেঞ্চুরির আভাস পাচ্ছিলেন এই প্রোটিয়া। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘সাকিব এই বিশ্বকাপের বিশেষজ্ঞ ব্যাটসম্যান। দারুণ চিত্তাকর্ষক, আরেকটি সেঞ্চুরি আসছে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক