মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‌‌‘প্রধানমন্ত্রীর সুদৃষ্টি পেলে আমাদের চলচ্চিত্রে সুদিন ফিরে আসবে’

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার একচ্ছত্র আধিপত্য তার। যার সিনেমা মানেই হল ভর্তি দর্শক। বলছি নায়ক শাকিব খানের কথা। ঈদে তার নিজের প্রযোজিত চলচ্চিত্র মুক্তি পাবার পর এবার নতুন চলচ্চিত্র ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির শুটিং শুরু করেছেন।

নতুন চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠান সম্পন্ন হয় সোমবার রাতে ঢাকা ক্লাবে। আয়োজিত প্রোগ্রামে চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে আক্ষেপ করেন শাকিব খান।

শাকিব বলেন, আমাদের চলচ্চিত্রের বর্তমান অবস্থা সবার জানা। কিছুদিন পরই আমাদের প্রযোজক সমিতির নির্বাচন। আশাকরি এই নির্বাচনের পর কিছুটা ভালো অবস্থা হবে আমাদের চলচ্চিত্র পরিবারের।

প্রধানমন্ত্রীর সুদৃষ্টির অপেক্ষায় আছি উল্লেখ করে শাকিব বলেন, আমাদের সমস্যাগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে হবে। আমার বিশ্বাস প্রধানমন্ত্রীর সুদৃষ্টি পেলে আমাদের চলচ্চিত্রে সুদিন ফিরে আসবে।

ছ‌বির মহর‌তে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন তথ্য প্র‌তিমন্ত্রী ড. মুরাদ হাসান। বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন পা‌নি সম্পদ মন্ত্রণালয় সম্প‌র্কিত সংসদীয় স্থা‌য়ী ক‌মি‌টির সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, তথ্য মন্ত্রণাল‌য়ের স‌চিব আব্দুল মা‌লেক, বাংলা‌দেশ ফেডা‌রেল সাংবা‌দিক ইউ‌নিয়‌নের মহাস‌চিব শাবান মাহমুদ, বাংলা‌দেশ আওয়া‌মী যুবলী‌গের ঢাকা মহানগর দ‌ক্ষিণের সভাপ‌তি ইসমাইল চৌধুরী সম্রাট প্রমুখ।

উপ‌স্থিত ছি‌লেন নির্মাতা জা‌কির হো‌সেন রাজু, ছ‌বি‌টির প্রধান দুই অ‌ভিনয় শিল্পী শা‌কিব খান ও বুবলী। তা‌দের শুভকামনা জানা‌তে এ‌সে‌ছি‌লেন চল‌চ্চিত্র প‌রিচালক স‌মি‌তির সভাপ‌তি মুশ‌ফিকুর রহমান গুলজার, ‌সোহানুর রহমান সোহান, চিত্রনা‌য়িকা অঞ্জনা প্রমুখ।বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক