মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেমিফাইনালে যেতে যে বাধা বাংলাদেশের সামনে?

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের ৫ম ম্যাচে এসে আবারো জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ দল। টনটনে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে করে ৫ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের ৫ নাম্বারে এখন টাইগাররা। এই জয়ের সাথে টিকে থাকলো বাংলাদেশের সেমিফাইনালের আশাও।

পয়েন্ট টেবিলে সবার উপরে অস্ট্রেলিয়া, তারপর নিউজিল্যান্ড, ভারত এবং ইংল্যান্ড সেমির দৌড়ে এগিয়ে। তবে অনেকটাই আশা শেষ হয়ে গেছে ক্যারিবিয়দের।

বাংলাদেশের বাকি আর ৪টি ম্যাচ। ২০ জুন প্রতিপক্ষ অষ্ট্রেলিয়া। পরের ম্যাচ ২৪ জুন লড়তে হবে র‍্যাংকিংয়ের নিচের সারির দল আফগানিস্তানের সাথে। এরপর ২ জুলাই ভারত। আর গ্রুপপর্বের শেষ ম্যাচ ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ যদি এ ৪ ম্যাচের সবগুলো জিতে তাহলে আর কোন সমীকরণেরই দরকার হবে না। সোজা চলে যাবে সেমিফাইনালে। এমনকি ৩ ম্যাচ জিতলেও পয়েন্ট হবে ১১। সেক্ষেত্রেও সেমিফাইনালের পথ খুলে যাবে বাংলাদেশের সামনে। কারণ তাহলে নিচের কোন দলেরই আর বাংলাদেশকে টপকানোর সুযোগ থাকবে না।

আর উপরের সারির ৪ দল যেহেতু নিজেদের মধ্যে ম্যাচ খেলবে তাই তারা কেউ পয়েন্ট হারালেই উপরে উঠে আসবে মাশরাফী-সাকিবরা। তবে বাংলাদেশ যদি বাকি ৪ ম্যাচের দুটিতে হেরে যায় তাহলে শেষ হয়ে যেতে পারে সেমির সম্ভাবনা।

আর সব সমীকরণে জল ঢেলে দিতে পারে বৃষ্টি। কারণ পয়েন্ট ভাগাভাগি হলেই ওলট পালট হয়ে যাবে টেবিলের সমীকরণ। তাই প্রতিটি ম্যাচেই এখন থেকে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে বাংলাদেশকে।

কারণ দুটো দলের যদি পয়েন্ট সমান হয় তাহলে সবার আগে দেখা হবে কে কটি ম্যাচ জিতেছে। জয়ের সংখ্যার হিসেবে নির্ধারণ হবে সেমিফাইনাল স্পট। যদি সেটাও সমান সমান হয় তাহলে আসবে নেট রান রেট।

এদিক থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৪১.৩ ওভারেই ৩২১ রান তাড়া করে জয় অনেকটাই এগিয়ে দিয়েছে মাশরাফীদের। বাংলাদেশ টনটন থেকে পরের ম্যাচের জন্য মঙ্গলবার রওয়ানা হবে নটিংহ্যামে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক