,

বাংলাদেশের জয়ের পর ইংল্যান্ড নারী ক্রিকেটারের হৃদয়ছোঁয়া টুইট

news-image

স্পোর্টস ডেস্ক।। টার্গেট ছিল বিশাল। তবুও সেমির আশা বাঁচিয়ে রাখার জন্য ঝড়ো ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। এমন একটা জয়ই দরকার ছিল। শুধু সেমির আশা বাঁচিয়ে রাখার জন্যই নয়, দলের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্যও। টাউন্টনে এদিন দাঁতে দাঁত চেপে নেমেছিল টাইগাররা। সমর্থকরাও বসে ছিলেন তীর্থের মতো। শেষ পর্যন্ত হতাশ করেননি সাকিব-লিটনরা।

টাইগারদের এই জয়ে হৃদয়ছোয়া টুইট করেছেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের অন্যতম সেরা তারকা ব্যাটসম্যান ড্যানিয়েল ওয়েট। ইংলিশ এই নারী ক্রিকেটার বাংলাদেশের জয়ে ছোট্ট এক টুইট বার্তায় হৃদয় ছুয়েছেন বহু বাঙালির।

চলতি বিশ্বকাপে এত রান আগে চেজ করতে পারেনি কেউ। বড় টার্গেটে ঘাবড়ে যাননি তামিম-সৌম্যরা। ভালো শুরুর পর সৌম্য ফিরলেও সাকিব-তামিমের জুটি দলকে শক্ত অবস্থানে দাঁড় করায়। দুর্ভাগ্যবশত তামিম রানআউট হয়ে গেলেও সাকিব ছিলেন অতিমানবীয়।

আফসোস করতেই পারেন লিটন। বিশ্বকাপে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন। তবে সেঞ্চুরিটা পেলেন না। না, নিজের দোষে নয়। ৬৯ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংসের পর তিনি আফসোস করতে পারেন, উইন্ডিজ যদি আরও কিছু রান করতো! তবে লিটনের সেঞ্চুরি না আসলেও ৮.৩ ওভার হাতে রেখে জয় পাওয়ায় পয়েন্ট টেবিলের অবস্থান মজবুত হয়েছে। পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টাইগারদের অবস্থান এখন ৫-এ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে